মঙ্গলবার, 15 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাভাবিপ্রবিতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে বুধবার  আলোচনা সভা

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ - ১:৫৮ অপরাহ্ন

মো: জিসান রহমান,

মাভাবিপ্রবি প্রতিনিধি

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) “জুলাই শহিদ দিবস” উপলক্ষে আগামী ১৬ জুলাই ২০২৫, বুধবার সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জুলাই শহিদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহিদ মারুফের মা, যিনি শহিদ পরিবারের প্রতিনিধি হিসেবে তাঁর সন্তানের স্মৃতিচারণ করবেন।
‎আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনা সভার মূল উদ্দেশ্য হলো  জুলাইয়ের শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং নতুন প্রজন্মের সামনে তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই আদর্শে অনুপ্রাণিত হতে পারে।
‎আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন “জুলাই শহিদ দিবস উদযাপন কমিটি”-র সদস্য সচিব অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দিরাইয়ে নিজ ঘরে আগুন দিয়ে গ্রামবাসীকে ভয় দেখানোর অভিযোগ

গবিতে বিভিএসএফের প্রথম কার্যনির্বাহী কমিটির দায়িত্বে আরাফাত-রুম্মান

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি

বাকৃবিতে ‘রিপোর্ট এন্ড রিপোর্টিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দীর্ঘ বিরতির পর নতুন শুরুর অপেক্ষায় সাকিব

পারভেজ হত্যার বিচারের দাবিতে বাকৃবিতে ছাত্রদলের মানববন্ধন

ইবিতে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব বিষয়ক আলোচনা সভা

ভর্তি পরীক্ষার্থীদের যাত্রা সহজ করতে বাকৃবির বিশেষ বাস সার্ভিস

মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও স্মৃতিচিহ্ন বিলুপ্তপ্রায়