রবিবার, 30 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) কর্তৃক নবীন বরণ ও ইফতার মাহফিল

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ৩০ মার্চ ২০২৫ - ২:৪৭ অপরাহ্ন

মো.জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি :

 ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) এর উদ্যোগে ২৯ মার্চ ২০২৫, শনিবার, বিকাল ৩:০০ টায় এম. সাইফুর রহমান পৌর টাউন হল অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য নবীন বরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি শুরু হয় কুরআন তেলাওয়াত এর মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। এতে সভাপতিত্ব করেন ঊষা’র সভাপতি মো. শাকিল হাসান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঊষা’র সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, যিনি নবীনদের প্রারম্ভিক বক্তব্য রাখেন এবং স্বাগতম জানান।
প্রধান অতিথির বক্তব্য বললেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক নবীনদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। শুধু বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন করলেই হবে না, বরং বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।”
এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, হবিগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুণীজন উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্য পরের ক্রেস্ট বিতরণ আরম্ভ হয়।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে ১১৫ জন শিক্ষার্থী ক্রেস্ট গ্রহণ করেন, যেখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা প্রদান করেন।
নবীনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের মিথিলা চৌধুরী এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের মো. জিসান রহমান। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন অনুপ্রেরণামূলক আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ঊষা’র এই আয়োজনে প্রায় ৩০০-৩৫০ জন অতিথি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন প্রান্তে অধ্যয়নরত থাকায় প্রতিবছর ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসেন। এই ছুটিকে কেন্দ্র করে ইফতার মাহফিলকে সকলে একত্র হওয়ার মোক্ষম সুযোগ হিসেবে বেছে নেন শিক্ষার্থীরা। এবারের প্রোগ্রামে অংশগ্রহণ করে ঊষার অ্যালামনাই, সরকার, আধাসরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত সাবেক সদস্যরা ভিন্নমাত্রা যোগ করেন।
সর্বশেষ ঊর্ষার সভাপতি মো: শাকিল হাসান যিনি অনুষ্ঠানে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
সার্বিকভাবে, এটি হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও সফল আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে।


সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুবি শিক্ষার্থীদের অভিনব আয়োজন কাকা সমাজ

পবিপ্রবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৩৬ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান বাকৃবির ভেটেরিনারি অনুষদের

হাবিপ্রবির মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম

হলের ছাত্রদের মতামতের আলোকে সাজানো হবে আশরাফুল হক হলের লাইব্রেরি- প্রভোস্ট

ডাবল মাস্টার্সে ভর্তির চেষ্টায় ব্যর্থ হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক

বাকৃবিতে ২৫ কর্মকর্তার বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ

বছরের শুরুতে নতুন বই ও পুরস্কার তুলে দেন জেলা সদস্য মিনহাজ মুরশিদ

চুনারুঘাটে কালবৈশাখি ঝড়ে গাছপালা লণ্ডভণ্ড বজ্রপাতে কৃষকের মৃত্যু

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু আগামীকাল , ফি ৫০০০ টাকা