শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিশ্ব নারী দিবসে জাতীয় নাগরিক কমিটির গণস্বাক্ষর কর্মসূচি পালন

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ১০:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম : বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে গত ১৮ বছরের সকল ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামের গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। শনিবার (৮ই মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে এ গণস্বাক্ষর কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম জেলা প্রতিনিধিরা। কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন। সাগুফতা বুশরা মিশমা বলেন, আজ বিশ্ব নারী দিবস কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারী দিবস এতো সুখকর নয়। আজকে আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছে এটিও বলতে গেলে প্রতিবাদ সরুপ। প্রতিবাদ সরুপ বলতে দেশে যে আইনশৃঙ্খলা রয়েছে তার প্রয়োগ নেই কোন এর বিরুদ্ধে একটি প্রতিবাদ সরুপ আজকের এই পোগ্রামটি। তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশে নারীদের জন্য যে পরিবেশ প্রয়োজন সে পরিবেশটি এখনও তৈরি হয় নি। তৈরি হয়নি তার একটাই কারণ আইনের যথাযথ প্রয়োগ নেই। আইনের যথাযথ প্রয়োগ যদি থেকে থাকে তাহলে যে সকল ধর্ষণ হত্যাকাণ্ডের যথাযথ শাস্তি হয় নি।’ এছাড়াও, গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ নাগরিকরাও ধর্ষণের দ্রুত বিচার ও ফাঁসির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। সারাদিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে প্রায় একশত নাগরিক স্বাক্ষর প্রদান করেন। জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম জেলার সংগঠক ফজলে রাব্বি, মহানগর সংগঠক নূরে আবরার রাজিনসহ বিভিন্ন থানা পর্যায়ের সংগঠক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অন্যায় আবদারকে অপচেষ্টা বিবেচনা করা হবে: রাবি উপাচার্য

জবিতে আয়োজিত হবে সিনেমাটোগ্রাফি বিষয়ক মাষ্টারক্লাস

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দুই দিনের মধ্যে আবেদন করলে খাতা পুনঃনিরীক্ষা সম্ভব

বেরোবিতে এমআইএস বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পোরশায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস এর প্রস্তুতিমূলক আলোচনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পবিপ্রবিতে আইটি স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক দিনব্যাপী সেমিনার

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপির মিছিল

ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকার আহ্বান শাহজাহান চৌধুরীর