শনিবার, 22 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পটুয়াখালীতে “প্রাউড অফ পটুয়াখালী ” আয়োজন করেছে ফ্রি ব্লাড চেকিং ক্যাম্পেইন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ - ১:৪৬ অপরাহ্ন

পটুয়াখালী ঝাউতলায় “প্রাউড অফ পটুয়াখালী ” আয়োজন করেছে ফ্রি ব্লাড চেকিং ক্যাম্পেইন। 

গতকাল ২১ ফেব্রুয়ারি ঝাউতলায় এমন একটি মহৎ কাজের উদ্যোগ গ্রহন করেন পটুয়াখালীর সেচ্ছাসেবী সংগঠন প্রাউড অফ পটুয়াখালী। সকাল ৭ টা থেকে দূপুর ১ টা পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালিত হয়। প্রায় কয়েকশত মানুষের ফ্রি রক্ত পরীক্ষা করেছেন প্রাউড অফ পটুয়াখালী। 

প্রাউড অফ পটুয়াখালীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রায়হান চৌধুরী (২২) বলেন মুমূর্ষু রোগীদের জন্য ডোনার প্রস্তুত রাখা এবং মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন আমরা সব সময় অসহায় মানুষদের পাশে থেকে তাদের সাহায্য করে যেতে চাই। তাদের মনের কষ্ট আমরা উপলব্ধি করি। তাদের এমন মহৎ কাজের প্রসংসা করেন স্থানীয়রা।  এমন সময় আলী হায়দার(৩০) নামের একজন আমাদেরকে বলেন, প্রাউড অফ পটুয়াখালী সব সময় মহৎ কাজের উদ্যোগ গ্রহন করেন। পটুয়াখালীর সুখ দুঃখে পাওয়া যায় রায়হান চৌধুরীকে। 

ফ্রি ব্লাড চেকিং ক্যাম্পেইন কার্যক্রমে উপস্থিত ছিলেন “প্রাউড অফ পটুয়াখালী ” সংস্থার সেচ্ছাসেবক ও উপদেষ্টাগন।

সর্বশেষ - শিক্ষা