বুধবার, 12 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সাহরিতে ক্যান্টিন ডাইনিংয়ের খাবার পরিদর্শনে শেকৃবি প্রশাসন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১২ মার্চ ২০২৫ - ৯:১৯ অপরাহ্ন

মাঝরাতে ক্যান্টিন ও ডায়নিং পরিদর্শনে শেকৃবি প্রশাসন পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের সুবিধার্থে গভীর রাতে ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শনে বের হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী-বান্ধব প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক । রমজান মাসে শিক্ষার্থীদের সাহরি ও ইফতারের সুবিধার্থে ক্যাম্পাসের ডাইনিং ও ক্যান্টিনগুলো খোলা রাখার উদ্যোগ নিয়েছে শেকৃবি প্রশাসন। এর ধারাবাহিকতায়, গতকাল গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবংছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ক্যাম্পাসের বিভিন্ন ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান, পরিবেশ ও মূল্য সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীরা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসন শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। শিক্ষার্থীরা জানান, তাদের চাওয়া প্রতিনিয়ত এ ধরনের অভিযান অব্যাহত থাকুক। প্রতি মাসে অন্তত একবার হলেও স্যাররা যেন ডাইনিং ও ক্যান্টিনের দিকে নজর দেন। এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য শেকৃবি প্রশাসন শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছে।

প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, “শিক্ষার্থীদের খাবারের মান ও পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে আমরা ডাইনিং ও ক্যান্টিনের মান উন্নয়নে সচেষ্ট থাকব।”

ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক বলেন, “শিক্ষার্থীরা আমাদের পরিবারের সদস্য। তাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি। রমজান মাসে তাদের সাহরি ও ইফতারের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকে আমরা বিশেষ খেয়াল রাখছি।”

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “শিক্ষার্থীদের সুবিধার্থে রমজান মাসে ডাইনিং ও ক্যান্টিনগুলো খোলা রাখা হয়েছে। আমরা নিয়মিতভাবে এগুলো পরিদর্শন করছি এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে আমরা সর্বদা প্রস্তুত।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

পবিপ্রবিতে রিসার্চ ফেস্টিভ্যাল আয়োজনে ব্যানারের ভুলে ব্যানার ছাড়াই অনুষ্ঠান

বাকৃবিতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

বড়গুনায় নিহত মন্টুর পরিবারের পাশে তারেক রহমান

নজরুল বিশ্ববিদ্যাল সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী এবং এক দশক পূর্তি উদযাপন

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ফোরামের উদ্যোগে “ইফতার ই রহমত” সম্পন্ন

বগা সেতু বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

পোরশায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লোককে লিফলেট বিতরণ

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার 

জাবিপ্রবিতে দলীয় ছাত্ররাজনীতির বিপক্ষে ৯১ শতাংশ শিক্ষার্থী