বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের স্বীকৃতি দিয়ে পুনর্বাসন অধ্যাদেশ জারি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বুধবার, ১৮ জুন ২০২৫ - ১২:০০ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের স্বীকৃতি, কল্যাণ এবং পুনর্বাসনের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। এতে আহতদের তিনটি শ্রেণিতে ভাগ করে সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। শহীদদের দেওয়া হয়েছে ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি।

মঙ্গলবার (১৭ জুন) এ অধ্যাদেশ জারি করা হয়। এতে প্রতারণার মাধ্যমে সুবিধা আদায় করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অথবা প্রাপ্ত আর্থিক সহায়তার দ্বিগুণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, যদি কেউ শহীদ পরিবারের সদস্য বা আহত যোদ্ধা না হয়েও মিথ্যা তথ্য দিয়ে নিজেকে দাবি করেন এবং সরকারি সহায়তা গ্রহণ করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড কার্যকর করা যাবে।

পুনর্বাসন ব্যবস্থায় শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের জন্য নেওয়া হবে বিশেষ উদ্যোগ। এর মধ্যে রয়েছে—

শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ,

দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক প্রশিক্ষণ,

যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা,

আত্মকর্মসংস্থানে সহজ শর্তে ঋণ,

এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা।

সরকার বলেছে, এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও দায়িত্ব পালনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ফ্যাকাল্টির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে গ্রীষ্মের দুপুরে প্রাণের উচ্ছ্বাস: চড়ুই বাতিতে হিসাববিজ্ঞান বিভাগের নবীনরা

১৬ বছর পর রাবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

Two Indian fighter jets shot down in Pakistan’s retaliation

রাজশাহীতে অভিনব কায়দায়১০ লক্ষ টাকা ছিনতাই 

চলন্ত সিএনজি অটোরিকশায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টা

শ্রেষ্ঠ মেডিকেল অফিসার হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ডা. নিলুফা ইয়াসমিনকে মুক্তি ডায়াগনস্টিকের শুভেচ্ছা

আজ থেকে শুরু হলো পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল আন্ত: ডির্পাটমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট

৩ দফা দাবীতে আন্দোলনে জবি শিক্ষার্থীরা, সমাধান চায় রাজপথে