সোমবার, 9 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

টিম উৎসবের আয়োজনে বাকৃবিতে নবান্ন উৎসব পালিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ - ১১:৪২ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবান্নকে কেন্দ্র করে “নবারুণে নবান্ন ১৪৩১” শীর্ষক উৎসবের আয়োজন করেছে ‘টিম উৎসব’।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের মরণ সাগর ও শহীদ মিনারের পাদদেশে ওই উৎসব অনুষ্ঠিত হয়। এতে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন সংস্কৃতি সুন্দরভাবে তুলে ধরা হয়। শিক্ষার্থীদের মধ্যে নবান্নের চেতনা জাগ্রত করতে আয়োজন করা হয় “ক্যামেরায় নবান্ন” এবং “তুলিতে নবান্ন” প্রতিযোগিতা। “ক্যামেরায় নবান্ন”-এ চারজন এবং “তুলিতে নবান্ন”-এ তিনজনকে পুরস্কৃত করা হয়।

“ক্যামেরায় নবান্ন” প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মোহাম্মদ ওয়াকিল, দ্বিতীয় স্থান যৌথভাবে অর্জন করেছেন মো. ওবায়দুল্লাহ ও নওশি নাওয়াল ঐশী, এবং তৃতীয় হয়েছেন শাদমান সামিন। “তুলিতে নবান্ন”-এ প্রথম হয়েছেন আজবাহ মারিয়াম, দ্বিতীয় হয়েছেন অদিতি চৌধুরী, আর তৃতীয় হয়েছেন সিফাত বিন আলম।

উৎসবে কৃষকদের নিয়ে মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়, এবং গ্রামীণ কৃষাণীদের হাতে তৈরি কুটির শিল্প প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের জন্য ক্ষুদের চালের ভাত ও পিঠাপুলির বিশেষ আয়োজন ছিল। এছাড়া শিক্ষার্থীদের আনন্দ দিতে আয়োজন করা হয় একটি সাংস্কৃতিক সন্ধ্যার। টিম উৎসবের পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিকাল রেজিমেন্টও এতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “মেট্রোলাইফ”। মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

এসময় টিম উৎসবের সাধারণ সম্পাদক নুবাহ নাশিতা ফারিহাত বলেন, টিম উৎসবের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আজকের আয়োজনটি এত সুন্দর হয়েছে। আমাদের ইচ্ছা ছিলো বাকৃবির সকল বর্ষের শিক্ষার্থী এই অনুষ্ঠানে উপভোগ করবে। এছাড়া তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়। পাশাপাশি জলছাপ ও কাঠের পুতুলও ছিলো এই আয়োজনে। আমার বিশ্বাস শিক্ষার্থীদের কিছুটা আনন্দঘন সময় আমরা উপহার দিতে পেরেছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবি: শুধু রোল সার্চ করলেই পাওয়া যাবে পরীক্ষার হল

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

গভীর রাতে পাবিপ্রবিতে মাদক সেবন অবস্থায় আটক ৪

২৬ বছরেও নেই ঢাকার সঙ্গে সরাসরি বাস যোগাযোগ

কুবিতে আয়োজিত অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-র ফাইনাল ১০ মে

পোরশায় আম চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে ইয়াবা ফাঁসানোর চক্রান্ত ভেস্তে দিল পুলিশ: নিরপরাধ ২ জন মুক্ত, মূল আসামি গ্রেফতার

পোরশায় বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

নাঃঞ্জে আলোচিত শাওন হত্যা মামলার ডিবির (এসআই) কনক গ্রেফতার

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের