সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে কোরআন পোড়ানো ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে ছাত্র শিবিরের বিবৃতি

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ১২:৩০ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হলসহ উল্লেখযোগ্য কয়েকটি আবাসিক হলে মহাগ্রন্থ আল-কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (১২ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এই দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, “আমরা গভীর ক্ষোভ ও শোকের সাথে লক্ষ্য করছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল ও শহীদ হবিবুর রহমান হলে পবিত্র কুরআন পুড়িয়ে দাঙ্গা উস্কে দেওয়ার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলক অপকর্ম সংঘটিত হয়েছে। যা শুধু ধর্মীয় অনুভূতির উপর আঘাত নয়; বরং শিক্ষাঙ্গনের পবিত্র পরিবেশকে কলুষিত করার এক গভীর ষড়যন্ত্র।”
নেতৃবৃন্দ আরো বলেন, “পবিত্র কুরআনের অবমাননা শুধু মুসলমানদের নয়, বরং পৃথিবীর শান্তিকামী প্রতিটি মানুষের হৃদয়কে দগ্ধ করে। এই জঘন্য কাজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার পাশাপাশি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার এক গভীর চক্রান্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এমন অপকর্ম কোন সভ্য সমাজ বা জাতি কখনোই সমর্থন করতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব হচ্ছে, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখা। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”
বিবৃতিতে ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা অবিলম্বে এই ষড়যন্ত্রের পেছনে থাকা দোষীদের খুঁজে বের করে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই। পাশাপাশি, এ ঘটনায় যারা সংশ্লিষ্ট, তাদের পরিচয় প্রকাশ করতে হবে এবং পবিত্র কুরআনের অবমাননার পেছনে থাকা গভীর ষড়যন্ত্র উন্মোচন করতে হবে।”
নেতৃবৃন্দ আরো বলেন, “মুসলমানরা শান্তিপ্রিয়, কিন্তু পবিত্র কুরআনের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা সবাইকে আহ্বান জানাই, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পন্থায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হোন। এমন অপকর্ম যেন ভবিষ্যতে আর না ঘটে, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র, প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চাপের পাহাড় টপকে ইতিহাসের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা, ব্যাটে ঝড় তুললেন মার্করাম

শান্ত-মুশির জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

মুক্তিসরণি সাহিত্য সংঘের সভাপতি মামুন, সম্পাদক সম্রাট

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসোসিয়েশনের ভিপি মেহেদী ও জিএস রবিউল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত এবং আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও বেপরোয়া আচরণে আলোচনায় পবিপ্রবির ড্রাইভার বেলাল

ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’র সঙ্গে সংহতি জানিয়ে পাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি

বাকৃবিতে নতুনদের ক্লাস শুরু ৬ জানুয়ারি

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ