সোমবার, 5 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ৫ মে ২০২৫ - ৫:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (৫ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে ওই প্রশিক্ষণের আয়োজন করেন বাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান কৃষিবিদ বোরহান উদ্দীন।

ওই কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের প্রকারভেদ, ব্যবহার পদ্ধতি ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। বাকৃবির লাইব্রেরির মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরাও এ মহড়ায় অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

এই উদ্যোগ সম্পর্কে লাইব্রেরিয়ান বোরহান উদ্দীন বলেন, “লাইব্রেরিতে প্রায় ৪০ কোটি টাকার মূল্যবান পুস্তক ও গবেষণাসামগ্রী সংরক্ষিত থাকে। এছাড়াও ১৯৬২ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সকল পত্রিকার রেকর্ড দস্তাবেজ এখানে বিদ্যমান। তাই অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নানা কর্মসূচিতে যবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাদামাটা আয়োজনে গবির ২৭ বছরপূর্তি আয়োজিত

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ -আমিনুল

যবিপ্রবির ডিন’স কমিটির নতুন আহ্বায়ক ড. মো. জাফিরুল ইসলাম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বাঁধন ঢাকা কলেজ জোনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সৌদিতে বাংলাদেশি প্রবাসী অপহরণের ২৬ ঘণ্টা পর উদ্ধার, দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ছুটির সময় ডাইনিং বন্ধ থাকায় শিক্ষাথী ও ম্যানেজারের উপর নেতিবাচক প্রভাব

২৬ বছরেও নেই ঢাকার সঙ্গে সরাসরি বাস যোগাযোগ