শনিবার, 22 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইদের আগে নির্মাণ শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া

প্রতিবেদক
ALAOL Karim
শনিবার, ২২ মার্চ ২০২৫ - ৭:৫৫ অপরাহ্ন

আলাওল করিম , জাককানইবি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে ইব্রাহীম নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে ১০তলা ইউটিলিটি ভবনে কাজ করার সময় তিনি নিচে পড়ে যান। দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইব্রাহীমের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। আসন্ন ঈদে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা থাকলেও সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার মৃত্যুতে পরিবারসহ সহকর্মী ও বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নির্মাণ কাজের সাইট ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ বহুদিনের। শিক্ষার্থীরা দাবি করছেন, ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ছাত্রাবাস থেকে রাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের দুই শত বছরের পূরাণো বাড়ি ভাঙ্গা নিয়ে তোলপাড়

ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন

পুঠিয়ার বিড়ালদহ মাজারে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

রাজানগরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ধনুয়াখলা মাওলানা আলী আহাম্মদ(র:) পাঠাগার উদ্বোধন

বরগুনার তালতলীতে বিএনপির দু’গুরুপে ভিন্ন ভিন্ন ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন

বিমান আছড়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজ ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

রাজশাহীতে ধর্ষণ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে যুব সমাবেশ

রূপগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ