মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফতুল্লায় গ্যারেজ থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ৩:১৪ অপরাহ্ন

দুর্বৃত্তরা চালককে হত্যা করে দুটি ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত হারেজ মিয়া (৪৫) নীলফামারী সদরের তালুক মানুষমারা গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।

গ্যারেজ মিস্ত্রি খোরশেদ বলেন, সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছেন। তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে মাথা থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত মরদেহ। এরপর গ্যারেজের মাহজনকে জানাই। মাহজন এসে দেখেন চারটি গাড়ির মধ্যে দুটি নেই। দুর্বৃত্তরা হারেজকে মাথায় ও মুখে আঘাত করে হত্যার পর দুটি ইজিবাইক নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের সদস্যরা আছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগমারায় যুবকের মৃত্যু

শিক্ষককে অপমান, অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে – রাশেদ রাজন

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হলেন যবিপ্রবির শিক্ষক

সফলভাবে সম্পন্ন হলো ইউনিস্যাব রাজশাহীর ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ কার্যক্রম

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানেই নির্মিত করার প্রস্তাব সচেতন মহলের

ইলেকটোরাল কলেজ পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন করতে চান অধিকাংশ দল

নিখোঁজের ৪৮ ঘণ্টা পরে যবিপ্রবি শিক্ষার্থী সজীব হোসেন উদ্ধার

১২ দফা দাবিতে ক্যাম্পাস সংস্কার চায় জবি ছাত্রশিবির