বৃহস্পতিবার, 30 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চার বছর পর খুবিতে সংগঠন মেলা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

প্রতিবেদক
Ratul Khan
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ - ১১:০০ অপরাহ্ন

খুবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত হল দিনব্যাপী সংগঠন মেলা-২০২৫।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। শিক্ষার্থীদের সহশিক্ষাকার্যক্রম জোরদারে এ উদ্যোগ নেওয়ায় উপাচার্য ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে ধন্যবাদ জানান। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সংগঠকদের প্রতি লেখাপড়ার পাশাপাশি এসব কার্যক্রমে অংশ নিয়ে প্রতিভার বিকাশ ও প্রফুল্লতা অর্জনের পরামর্শ দেন।

তিনি জানান, একটি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পাঠদানের জায়গা নয়, এটি সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্ভাবনের ক্ষেত্র। সংগঠন মেলা ২০২৫ আমাদের শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যেখানে তারা নিজেদের আগ্রহ ও প্রতিভা বিকাশের জন্য সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে। বিগত বছররের চেয়ে এবছরে সংগঠন মেলার আয়োজনে খুশি হয়ে ছাত্র বিষয়ক পরিচালক দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন।

সংগঠন মেলা শিক্ষার্থীদের জন্য দারুণ একটি সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে পারছে, নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে পারছে এবং পছন্দের সংগঠনে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা।

এই ক্লাব ফেয়ারের মাধ্যমে সংগঠনগুলোর সদস্যরা তাদের পূর্বের অর্জনসমূহ উপস্থাপনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের কে তাদের সংগঠনে যুক্ত করার জন্য অনুপ্রাণিত করছেন।

এবারের মেলায় প্রায় ২৩টি সংগঠন অংশগ্রহণ করেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

জনপ্রিয় ইসলামিক শো ‘হাদ্দাসানা’য় ২য় ইবি শিক্ষার্থী মাহমুদুল

নড়াইলের লাহুড়িয়ায় ভাংচুর ও লুটপাট 

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির গুঞ্জন উড়িয়ে দিলেন ট্রাম্প

ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

কর্মচারীদের জন্য দুইদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাকৃবির আইকিউএসি

মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয়

কবর থেকে তোলেন মানুষের কঙ্কাল বিক্রি হতো ঢাকায়

নাগেশ্বরীতে প্রকৌশলী আসিফ ইকবাল রাজীবের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তোলপাড়