শুক্রবার, 23 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে ছিনতাইকারী গ্রেপ্তার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ২৩ মে ২০২৫ - ৫:২৯ অপরাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

ছিনতাইকারী জীবনকে গ্রেপ্তার করা হয়েছে । রাজশাহী নগরীতে ছিনতাই ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত মো. জীবন ইসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, জীবন ইসলাম নগরীর খিরশিন টিকর (বাগানপাড়া) এলাকার মো. দিরাজ আলীর ছেলে। শুক্রবার (২৩ মে) সকালে র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এবং চাঁদাবাজি চক্রের মূল হোতা জীবনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে নগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, রাজশাহী শহরের শাহমখদুম থানার সিটিহাট এলাকায় এক পুলিশ সদস্য ও তাঁর পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় গাড়িতে থাকা একজন কিশোরীকে শ্লীলতাহানি এবং তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, ১৩ মে মতিহার থানার এক পুলিশ সদস্য তাঁর মামা, ভাগনে ও মামাতো বোনকে নিয়ে প্রাইভেট কারে যাচ্ছিলেন। সিটিহাট এলাকায় পৌঁছালে জীবন নামে একজনের নেতৃত্বে কয়েকজন যুবক গাড়িটি সিগন্যাল দিয়ে থামায়। গাড়িতে কিশোরী দেখে তাঁরা হেনস্তার চেষ্টা করে এবং পরিচয় জানার পর আরও আগ্রাসী আচরণ করে।

ওসি আরও জানান, হামলাকারীরা গাড়িতে থাকা মেয়েটিকে শ্লীলতাহানি করে, একটি মুঠোফোন ছিনিয়ে নেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। শেষ পর্যন্ত মানিব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে পুলিশ সজীব নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে।

রিমান্ডে নেওয়া সজীব জিজ্ঞাসাবাদে জীবন ও রাকিব নামে আরও দুইজনের নাম প্রকাশ করে। র‍্যাব অভিযান চালিয়ে জীবনকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ওসি মাসুমা মোস্তারিন জানান, এই চক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। পলাতক রাকিবকে ধরতে অভিযান চলছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দিনে বখশিশের খোঁজে ব্যস্ত নৈশপ্রহরী, রাতে দায়িত্বে গাফিলতি

আগামীর বাংলাদেশ হবে জুলুম নির্যাতন ও অন্যায় দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ – মাওলানা আবদুল হালিম

হাবিপ্রবি সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে প্রক্টরের মতবিনিময়

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আলেক চাচার পাশে খুবির প্রাক্তন শিক্ষার্থীরা: চুরি যাওয়া ভ্যানের বদলে উপহার পেলেন নতুন ভ্যান

রাবির সংগীত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি

আগামীতে দেশবিরোধী যে কোনো ধরনের যড়যন্ত্রকে রুখে দিতে ছাত্রদল প্রস্তুত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি

পবিপ্রবিতে র‌্যাগিং এ জিরো টলারেন্স নীতি

আলহামদুলিল্লাহ কিডস্ ক্রিয়েশন টিভির কনটেস্টে রানার্সআপ ধল প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষার্থী

রাবিতে কোরআন পোড়ানো ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে ছাত্র শিবিরের বিবৃতি