শনিবার, 10 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ১০ মে ২০২৫ - ৭:১৫ অপরাহ্ন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মী (বডিগার্ড) কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত বাবু জেলার তানোর পৌরসভার আমশো মহল্লার বাসিন্দা। তার বাবার নাম মৃত মফিজ উদ্দিন। বাবু একসময় বিডিআরের সদস্য ছিলেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং পরে তিনি চাকরিচ্যুত হন।

এরপর এলাকায় ফিরে তৎকালীন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন। অস্ত্র ব্যবহারে দক্ষতার কারণে ওমর ফারুক চৌধুরী তাকে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ‘গানম্যান’ হিসেবে সঙ্গে রাখতেন। গত বছরের ৫ আগস্টের আগপর্যন্ত বাবুকে সব সময় ফারুক চৌধুরীর সঙ্গে দেখা যেত। সেই সময় তার কোমরে একটি পিস্তল ঝোলানো থাকত। স্থানীয়ভাবে তিনি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ হিসেবেই পরিচিত ছিলেন। তবে বাবু যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন সেটি তার নিজের, নাকি ওমর ফারুক চৌধুরীর লাইসেন্স করা অস্ত্র- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘বাবু সাবেক এমপি ফারুক চৌধুরীর গানম্যান বা বডিগার্ড ছিলেন কি না, তা আমি জানি না। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।’ তিনি বলেন, ‘বাবুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফেরার খবর পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাবুর অস্ত্রের বিষয়ে ওসি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তবে এমন কথা শুনেছি, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

জুলাই শহীদ সাব্বিরের কবর জিয়ারত করলেন ইবি বৈবিছাআর নেতৃবৃন্দ

চোকার্স-এর তকমা ঘুচালো প্রোটিয়ারা

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

ডিআইইউতে স্ক্যাবিস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননীকে গনধর্ষণ

আজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী

নড়াইলে মদসহ বাঁধন বিশ্বাস গ্রেফতার

ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব, প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন গড়ার অঙ্গীকার

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল