মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আদালত থেকে মামলার নথি গায়েব, বিচারাধীন মামলায় কি হবে?

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ৮:১৬ অপরাহ্ন

চট্টগ্রামে আদালত ভবন থেকে কেস ডকেট বা নথি গায়েবের ঘটনায় বিচারাধীন মামলায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। নিন্দিত সাইবার নিরাপত্তা আইন বাতিল ও সংশোধনে পাশ হওয়া “সাইবার সুরক্ষা আইন” -র প্রজ্ঞাপন জারী না করায় সংশ্লিষ্ট উপদেষ্টার সমালোচনা করেন ভুক্তভোগীরা।
নথি উধাওয়ের ঘটনা তদন্তের দায়িত্বপ্রাপ্ত হাইকোর্টের একজন বিচারপতির প্রতিবেদন উদ্ধৃত করে এসব কথা জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানান চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার সরকার।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদপত্রে প্রকাশিত নথি গায়েবের ঘটনা অবহিত হয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য চট্টগ্রাম-১ অঞ্চলের অধঃস্তন আদালতসমূহের কার্যক্রম মনিটরিংয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামানকে নির্দেশনা দেন।

বিচারপতি এসএম কুদ্দুস জামানের তদন্ত প্রতিবেদন উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের কোনো এজলাস বা চেম্বার থেকে কোনো ফৌজদারি মামলার নথি চুরি হয়নি। সংবাদপত্রে যে এক হাজার ৯১১টি কেস ডকেট চুরির বিষয়ে উল্লেখ করা হয়েছে সেগুলো চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক পিপির কার্যালয়ের বারান্দা থেকে চুরি হয়েছে। কেইস ডকেটগুলি ছিল ২০১৫ সালের আগের ফৌজদারি মামলা সংক্রান্ত। বেশিরভাগ মামলা এর মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে।

এ ছাড়া ফৌজদারি যে কোনো মামলার কেস ডকেটের একটি কপি সংশ্লিষ্ট সার্কেল সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে সংরক্ষিত থাকে। এর ফলে আদালতে বিচারাধীন কোনো ফৌজদারি মামলা ক্ষতিগ্রস্ত হবে না।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ, হত্যাচেষ্টাসহ এক হাজার ৯১১টি মামলার নথি গায়েবের ঘটনা ঘটে। এ ঘটনায় গত রবিবার মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভুঁইয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সরেজমিনে তদন্তে ফ্যাসিস্ট সরকারের নিন্দিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে পাশ হওয়া “সাইবার সুরক্ষা আইন ২০২৪” -র প্রজ্ঞাপন জারী না করায় সংশ্লিষ্ট উপদেষ্টার সমালোচনা করেন।
সংশ্লিষ্ট মহল মতে প্রশাসনের হাম খেয়ালী মনোভাবের ফলে এসব কান্ড ঘটেছে। তারা প্রশাসনের তদারকি ও কর্মকর্তাদের রদবদলের দাবী জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে উচ্ছেদ অভিযান সরকারি জমি উদ্ধার

বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে যশোরে ইফতার মাহফিল

রাসুলকে নিয়ে কটুক্তিকারী রাখালকে গ্রেপ্তার ও আলেপের বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

জাতীয় পরিচয় পত্র পরিষেবা নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়

রাজশাহীর দুর্গাপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায়  ইউএনও

ময়মনসিংহে ১ মণ গাঁজা ও নোহা গাড়ীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শান্ত-মুশির ব্যাটে স্বপ্ন বুনছে বাংলাদেশ, শান্ত পেলেন শতকের দেখা

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

পঙ্গুত্বের পথে শিক্ষার্থী, হল সংস্কারে ব্যর্থতার অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি