মঙ্গলবার, 29 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর

প্রতিবেদক
TOUFIK HOSEN
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ - ৫:৫৪ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক হোসেন উদ্দিন শেখর, পিএইচডি,  ঢাকা বিশ্ববিদ্যালয়।

২৯ অক্টোবর (মঙ্গলবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এবং সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।

এতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক হোসেন উদ্দিন শেখরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে চার বছরের জন্য কার্যকর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি।

তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২০ আগস্ট অধ্যাপক ড. মো.মাহামুব আলম উপাচার্য পদ হতে পদত্যাগের পর সাধারণ শিক্ষার্থীরা ভিসি’র জন্য আন্দোলন করতে থাকেন। শিক্ষা মন্ত্রণালয় এর বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার দিক বিবেচনা করে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন রেজিস্ট্রার জনাব মো. দলিলুর রহমান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সোনাগাজী থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী, ৫ দিনেও মেলেনি খোঁজ

সিরাজগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ৭ম জাতীয় কমডেকা

হবিগঞ্জের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে  নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী

কুড়িগ্রামের দুধকুমর নদীতে চায়না জালের ভয়াল আগ্রাসন, দেশি মাছ বিলুপ্তির পথে

রাতভর ইরানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল

মাভাবিপ্রবিতে Accounting Football Championship 2024-এ ৩-১ গোলে অদম্যকে হারিয়ে দুর্বিনেয় চ্যাম্পিয়ন

পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট এর উদ্বোধন

পবিপ্রবির নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. লতিফ

শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ছাত্রদলের নানানধর্মী উদ্যোগ

চট্টগ্রাম আদালতে চুরি হওয়া নথি মিলল ভাঙারির দোকানে