শুক্রবার, 20 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে বাংলাদেশ বেতারের উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠান

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ - ১১:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ বেতারের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ‘সমতার আগামী’ নামে একটি বহিরাঙ্গণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম বলেন, ময়মনসিংহ দেশের ঐতিহ্যবাহী একটি জেলা। ব্রহ্মপুত্র নদ-বিধত উর্বর ভূমি এবং শিক্ষা শিল্প ও সংস্কৃতির বিপুল আধার। এই ময়মনসিংহেরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অধ্যাপকগণ দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য অবদান রেখেছেন। বাংলাদেশ বেতার বেশ কিছু সামাজিক আচরণগত পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান বেতারের মাধ্যমে প্রচার করে থাকে। সেটির অংশ হিসেবেই বাংলাদেশ বেতার বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালনা করছে।

ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম আরও বলেন, গণমাধ্যমের দ্বারা যেমন টেলিভিশন, রেডিও, প্রিন্ট ও অনলাইন মাধ্যমে তথ্য মন্ত্রণালয় সরকারের সকল কার্যক্রম প্রচারে ভূমিকা রাখে।

সামাজিক আচরণগত পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, আমাদের শিশুকে নিয়ম অনুযায়ী টিকা দিতে হবে, গর্ভবতী মায়েদের পুষ্টিকর সুষম খাবার দিতে হবে, শিশুদের সঠিক সময়ে জন্ম নিবন্ধন করতে হবে, মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেয়া, সন্তানদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিত করা, শিশুশ্রম বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে নারী পুরুষের সমান ভাগ নিশ্চিত করা ইত্যাদি।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ এস এম জাহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) জনাব মু. আনোয়ার হোসেন মৃধা, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম, বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাধবপুরে গ্রাহকের টাকা নিয়ে এনজিও বন্ধু সোসাইটির মালিক উধাও

ময়মনসিংহ শহীদ সাগরের পিতার সঙ্গে অশুভ আচরণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের

বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে যশোরে ইফতার মাহফিল

জয়পুরহাট স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অব হাবিপ্রবির নেতৃত্বে শাকিল-অঙ্কুর

ইসকন নিষিদ্ধের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজকেস-২০২৫ সম্পন্ন

বাইক ছিনিয়ে নিতে বাইক রাইডারকে হত্যা: পিবিআই

কেউ ভোটের অধিকার বুঝে দেয় না; নিজেদের বুঝে নিতে হবে : অমিত

যুগ যুগ ধরে বাঁশের নানান ব্যবহার