শুক্রবার, 28 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রূপগঞ্জে ৭৫ জন মেধাবী পেল ছাত্রশিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মধ্যে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার(২৮ ফেব্রুয়ারি)সকালে ভুলতা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী প্রিন্সিপাল ডা. মোহাম্মদ ইকবাল হোসাঈন ভূঁইয়া,জেলা শিক্ষা সম্পাদক মিরাজ মাহমুদ,জেলা সাহিত্য সম্পাদক ওমর ফারুখ,রূপগঞ্জ দক্ষিন থানা সভাপতি আবরারুল হক,রূপগঞ্জ পশ্চিম থানা সভাপতি সাইফুল ইসলাম,সোনারগাঁও পশ্চিম থানা সভাপতি আব্দুল আজিজ,আড়াইহাজার উত্তর থানা সভাপতি হাফেজ বেলাল হোসেন প্রমূখ। এ সময় বক্তারা বলেন,শুধু মেধাবী নয়, সৎ মেধাবী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। ইসলামী ছাত্রশিবির যে সংবর্ধনার আয়োজন করল যে সত্যের বাণী পৌঁছে দিতে এ আয়োজন এখান থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে ১০ম শ্রেণির রোল ০১ থেকে ০৯ পর্যন্ত ৭৫ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে তোয়াহা, জুয়েল, সুজন

রোটারেক্ট ক্লাব অব এইচএসটিইউ এর নেতৃত্বে সিয়াম-নিলয়

টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

চার বছর পর খুবিতে সংগঠন মেলা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ট্রাকচাপায় হাসনাত-সার্জিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

রাবিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্রসংঘের নেতৃত্বে ইসহাক-জিহাদ

যশোরে ছেলের হাতে বাবা;চাচাতো ভাইয়ের হাতে ভাই হত্যার

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা, আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাবনা জেলা সিনিয়র রোভার মেট (গার্ল) নির্বাচিত পাবিপ্রবির সামিয়া তাবাসসুম

রোনালদোর দ্বিতীয়ার্ধের গোলেই সমতা, ট্রাইব্রেকারে পর্তুগালের শিরোপা জয়