শুক্রবার, 27 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবি চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ২৭ জুন ২০২৫ - ৩:০৫ অপরাহ্ন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১০০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের দ্বিতীয় ও নিচতলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৭৬৪ জন পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, “আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬৪ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়ে, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।” উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম সুশৃঙ্খলভাবে চলছে। তারই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরেছে। আমরা আশা করি, এই পরীক্ষার মাধ্যমে তারা নিজেদের পছন্দের বিভাগে ভর্তি হয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কাল সম্মেলন

অভিযাত্রী স্কুল অফ ডিবেট: রাইসুল প্রেসিডেন্ট, জুবায়ের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

গৃহবধূ হত্যা মামলায় যুবক আটক

তিতুমীর শিক্ষার্থীদের ‘ক্লোজডাউন’ কর্মসূচি, ক্যাম্পাসে পুলিশ প্রবেশ নিয়ে উত্তেজনা

গভীর রাতে পাবিপ্রবিতে মাদক সেবন অবস্থায় আটক ৪

বিশ্বের বৃহৎ স্টার্টআপ প্রোগ্রাম হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত বাকৃবিতে

বাকৃবিতে ‘ডাড’ স্কলারশিপ সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, সংবর্ধনা ও চড়ুইভাতি

সমসাময়িক ইস্যু নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল হাতে বিক্ষোভ মিছিল