মঙ্গলবার, 8 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরের চৌগাছায় কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ - ৯:০৮ অপরাহ্ন

যশোরের চৌগাছা কাঁচামাল হাটে মডেল মসজিদ নির্মাণের অভিযোগে যশোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আটজনকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। একই সাথে কেন ব্যবসায়ীদের ক্ষতি করে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হল, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সোমবার (০৭ জুলাই) সুপ্রিম কোর্টের বিচারক আখতার হোসেন ও ফয়সাল হোসেনের বেঞ্চে এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী আমীর হোসেন বলেন, আতিকুর রহমান লেন্টু ১ কোটি ৭৭ লাখ টাকায় হাটের ইজারা নিয়েছেন। ইজারা নেয়ার তিন মাসের মাথায় হাটের মাঝখানে মডেল মসজিদ নির্মাণ করা হবে বলে চূড়ান্ত হয়েছে। এতে চৌগাছা কাঁচামাল হাটের ৫৮ ব্যবসায়ী এই প্রস্তাবের বিরোধিতা করেন। তারা মডেল মসজিদটি হাটের মাঝখানে নির্মাণ না করে স্থানান্তরের দাবি জানিয়ে উপজেলা ও পৌরসভা প্রশাসনকে স্মারকলিপি দেন। হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু সুপ্রিম কোর্টে রিট করেন। এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যশোরের ডিসি, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আটজনকে শোকজ করে। ব্যবসায়ীদের ক্ষতি করে কেন মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, তার জবাব চাওয়া হয়েছে।

এই বিষয়ে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, সুপ্রিম কোর্টের শোকজ নোটিশ এখনও তিনি হাতে পাননি।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, শোকজ নোটিশের কপি এখনও তার কাছে আসেনি। পেলে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাঠিয়ে দেবেন।

উল্লেখ্য, মসজিদ নির্মাণের প্রস্তাবের পর থেকে কাঁচামাল ব্যবসায়ীরা মসজিদটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে ইজারাদার ও ব্যবসায়ীরা সোচ্চার। তাদের দাবি, হাটে মসজিদটি নির্মাণ করা হলে ৩ হাজার মানুষ জীবিকা সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মার্কশিট পেতে দীর্ঘসূত্রিতা: ইবি প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

ভুরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা গ্রেফতার

ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় 10 টি ভুল এড়ানো উচিত

নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের দুই খাসি ও এক গরু কোরবানি

গ্রীণ ভয়েস জাবিপ্রবি শাখার নেতৃত্বে তৌসিফ ও হুমায়ুন কবীর

ছাত্রদলের পাঁচ কর্মীর বিরুদ্ধে পাবিপ্রবির প্রশাসনিক ব্যবস্থা

রাজশাহীতে করোনা শনাক্ত