মঙ্গলবার, 18 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির বাংলা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মনজুর রহমান

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ - ৭:৫৯ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটি অধ্যাপক ড. মনজুর রহমান। পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বিভাগের নতুন সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। বিভাগটির সভাপতির কক্ষে অনুষ্ঠিত এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও বিভাগটির অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভাগটির অন্যান্য শিক্ষকরা।

 

নব নিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান বলেন, দায়িত্ব পানকালে আমি বিভাগের সকলের সহযোগিতা কামনা করি। আমি বিভাগের জন্য কাজ করতে চাই। বিভাগের সকল সংকট কাটিয়ে বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।

 

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ইতিহাস দীর্ঘ। এই বিভাগের নতুন সভাপতির মঙ্গল কামনা করি। এই পদে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে বিভাগের সকল শিক্ষকবৃন্দ তাকে সহযোগিতা করবেন।

 

উল্লেখ্য, এর আগে বিভাগটির সাবেক সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাপলা ফোরামের ব্যানারে ‘নৈরাজ্যবিরোধী’ মিছিলে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ফুলবাড়ীকে স্কুল ফিডিং কর্মসূচির বাইরে রাখার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খুবি শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দেবে ইক্বলাব ফাউন্ডেশন

ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী

যশোর জেলা বিএনপির নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের উৎসবের আমেজ, ৫টি পদে তফসিল ঘোষণা

রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

পবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের ৫৩ তম সভা

শুল্ক প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মধ্যে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

জলজ আগাছার গুরুত্ব ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরলেন বিনার মহাপরিচালক