মঙ্গলবার, 18 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঢাবির আরবি ভাষা ও সংস্কৃতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ - ৪:১৭ অপরাহ্ন

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সংস্কৃতি বিভাগ এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৭ মার্চ) আধুনিক ভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এই মাহফিলে এসোসিয়েশনের শিক্ষক, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনেকদিন পর একত্রিত হয়ে পুরোনো বন্ধু ও সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কুশল বিনিময়ের পাশাপাশি স্মৃতিচারণায় মেতে ওঠেন তারা।

আয়োজনটি এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে, যেখানে ইফতার পূর্বে বিশেষ দোয়ার আয়োজনও করা হয়। এই মাহফিল শুধুমাত্র ইফতার আয়োজনই ছিল না; বরং এটি ছিল পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি বিশেষ উপলক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের সভাপতি, ড. জেরিনা বেগম, অধ্যাপক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু নাঈম, কোর্স সমন্বয়ক, আরবি ভাষা ইনস্টিটিউট, বনশ্রী, ঢাকা—অনুষ্ঠানের অন্যতম আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সামছুল করিম, সহকারী অধ্যাপক, আরবি ভাষা ও সংস্কৃতি বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত হয়। এরপর ইসলামিক সংগীত পরিবেশিত হয়, যা উপস্থিত সকলকে মনোমুগ্ধ করে। অতঃপর অ্যাসোসিয়েশনের সদস্যগণ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এরপর সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান আলোচনা উপস্থাপন করেন। সভাপতি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, যখন তিনি যখন হজ্ব গিয়েছিলেন, তখন দেখেন সৌদি আরবে সবাই আরবি ভাষায় কথা বলে। যারা আরবি বলতে পারত না, তাদের প্রতি সেখানে এক ধরনের অবহেলা দেখা যেত। এ অভিজ্ঞতা থেকে ফিরে এসে তিনি সিদ্ধান্ত নেন, ঢাকায় ফিরে আরবি ভাষা শেখার। ক্রমে অধ্যবসায়ের মাধ্যমে তিনি আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন এবং আজকের এই পর্যায়ে পৌঁছেছেন। তিনি সবাইকে আরবি ভাষা শেখার গুরুত্ব বুঝিয়ে আরবি ভাষা শিখতে অনুপ্রাণিত করেন।

সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরেন। তিনি জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে আরবি ভাষা প্রোগ্রামের সিনিয়র ব্যাচের শিক্ষার্থী মো. নাসের রহমানের দুনিয়া থেকে বিদায়, তার পরিবারের পরিস্থিতি এবং আরবি ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করেই এই অ্যাসোসিয়েশনের পথচলা শুরু হয়। তিনি আরও বলেন, অ্যাসোসিয়েশনের অন্যতম লক্ষ্য হলো সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ করা। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি, আরবি ভাষা ও সংস্কৃতি বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বছরে অন্তত একবার বার্ষিক পুনর্মিলন সভার আয়োজন করা হয়।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এই মাস আমাদের জন্য শুধুই উপবাসের সময় নয়, বরং নিজেকে সংশোধন ও পরিশুদ্ধ করার শ্রেষ্ঠ সুযোগ। তিনি বলেন, যদি আমরা রোজা রেখেও মন্দ কাজ পরিত্যাগ না করতে পারি, বিশেষ করে নারীদের প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে বিরত থাকতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের আত্মসংযমের অভাব রয়েছে। তাই নিজেদের পরিশুদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, অন্যথায় রোজার প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হবে। এরপর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। পরস্পরের সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমেই তারা একে অপরের পাশে দাঁড়াতে পারবেন এবং সংগঠনকে শক্তিশালী করে তুলতে পারবেন। ইফতার মাহফিলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষক ও সদস্যবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন আনন্দঘন ও সুন্দরভাবে সম্পন্ন হয়। পরিশেষে দোয়া ও ইফতার এর মাধ্যমে এই মহতী আয়োজনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

অফিসে না এসেও পদ টিকিয়ে রেখেছেন চেয়ারম্যান, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের স্বীকৃতি দিয়ে পুনর্বাসন অধ্যাদেশ জারি

যবিপ্রবিতে স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

৩৩তম কার্যনির্বাহী কমিটিকে বিদায় সংবর্ধনা দিল রাবি প্রেসক্লাব

পবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পোরশায় নবতান সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ, গণসাক্ষর ও স্মারকলিপি

ময়মনসিংহে ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত