বুধবার, 27 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে গায়েবানা জানাজা

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ - ৭:৩২ অপরাহ্ন

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায়  গায়েবানা জানাজা এবং বিক্ষোভ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)কে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২:৩০ টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইন এর সম্মুখে গায়েবানা জানাজা এবং গেট থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিন করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। তারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এসময় শিক্ষার্থীদের ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোফাজ্জল হোসেন তপু বলেন, এই দেশে হিন্দু – মুসলিম ভাই -ভাই হিসেবে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু ইসকন অথবা অন্য কোন সংগঠন যদি এই সম্প্রীতি নষ্ট করতে চায় তবে বাংলাদেশের মানুষ তা বরদাস্ত করবে না। ফ্যাসিবাদী কোন ষড়যন্ত্র এদেশের মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবে না।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ সময় হামলায় ওই আইনজীবী নিহত হন ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

রফিনগরে ভাষা দিবস পালনে মুক্তিযোদ্ধাদের অনুপস্থিতি, উপেক্ষার কারণ কী?

গল টেস্টে বৃষ্টি বাধা, তবু প্রাপ্তির পাল্লা ভারি বাংলাদেশের

জুলাই বিপ্লবের গৌরবময় ইতিহাসের স্মারক বাকৃবির ডেস্ক ক্যালেন্ডার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৯ বছর পূর্তিতে বাঁধন বুটেক্স ইউনিট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

ময়মনসিংহে আর্চ ব্রিজ পকল্পে নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগ করলেন বক্ষপুত্র সুরক্ষা আন্দোলন

শিক্ষককে অপমানের প্রতিবাদে যবিপ্রবির শিক্ষকদের মানববন্ধন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সচেতনতামূলক অনুষ্ঠান