মঙ্গলবার, 1 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ - ৩:০৭ অপরাহ্ন

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

নিজ এলাকা ফেনীর সোনাগাজীতে জুলাই আন্দোলনে নিহত হওয়া ৩ শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির’র সভাপতি আবুল হাসান।
ঈদের নামাজের পর আবুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে শহিদ মাহবুল হাসান মাসুম, শহীদ আব্দুল গনি বোরহান এবং শহীদ জাকির হোসেন সাকিবের কবর জেয়ারত করেন। কবর জেয়ারত শেষে শহীদ পরিয়ারের সদস্যদের সাথে দেখা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা সমন্বয়ক ওমর ফারুক, তাজিম খন্দকার, সোনাগাজী উপজেলা প্রতিনিধি নুর উদ্দিন রনি ও আকবর সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ আব্দুল গনি বোরহান এর বড় ভাই আমনত উল্লাহ বলেন, “আজকে আমার ভাই বেচে থাকলে আমরা একসাথে ঈদ করতাম। কিন্তু হায়েনারা আমার ভাইটারে কেড়ে নিলো।” এছাড়াও তাদের সাথে ঈদ উদযাপন করতে আসায় সবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান বলেন, “জুলাই আন্দোলনের শহীদরা আমাদের রাষ্ট্রের অমূল্য সম্পদ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত এক নতুন বাংলাদেশ পেয়েছি। তাঁদের পরিবারের পাশে থাকা এবং তাঁদের যে কোনো সমস্যা সমাধানে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।”
এসময় তিনি শহীদ বোরহানের বড় ভাই ও শহীদ শাকিবের মায়ের সাথে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আশ্বস্ত করেন যে, যেকোনো পরিস্থিতিতে তাঁদের সার্বিক সহায়তা দিতে শিবির সবসময় প্রস্তুত থাকবে।

Oplus_131072

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত

সোনারগাঁ উপজেলায় দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

যশোরে প্রথম গর্ভে সন্তান রেখে এপেন্ডিসাইটিস অপারেশন করলেন – ডাক্তার পানু

ববি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জাহিদ-রবিউল

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে বাকৃবিতে সেমিনার

ব্রয়লার পালনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

পোরশায় ঘাটনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জমিয়তে তালাবা ইবি শাখার নেতৃত্বে মাহমুদুল ও শামীম

মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি: হাবিপ্রবির স্থাপত্য বিভাগের আত্মকথন

সৌদি আরবে প্রথমবারের মতো মদের অনুমোদন—শুধু বিদেশি পর্যটকদের জন্য