শনিবার, 11 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকার আহ্বান শাহজাহান চৌধুরীর

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ - ৮:২১ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি তাকওয়াভিত্তিক সংগঠন। তাই এ সংগঠনের কর্মীদের কোরআন-হাদিস অধ্যয়ন ও ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইসলামের সৌন্দর্য মানুষের মাঝে তুলে ধরার জন্য আরও নিষ্ঠা ও পরিশ্রম করার পরামর্শ দেন । তিনি আওয়ামী সরকারের জুলুম-নির্যাতন ও লুটপাটের চিত্র তুলে ধরে কর্মীদের ইসলামের আদর্শিক আন্দোলনে আরও সুদৃঢ় ভূমিকা পালনের তাগিদ দেন। চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। 
শুক্রবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের বড়পুল কিংস পার্ক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড আমীর ইঞ্জিনিয়ার মনজুরুল হকের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আহমদ শফির সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, থানার নায়েবে আমীর ড. শাহাদাত হোসেন, থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন ২৬ নং ওয়ার্ডের কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ইউসুফ, থানার কর্মপরিষদ সদস্য এসএম সাইফুদ্দিন, বি ব্লক পূর্ব সাংগঠনিক ওয়ার্ড সভাপতি সারওয়ার আবু জাহেদ, বি ব্লক পশ্চিম সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন চৌধুরী, বি ব্লক দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াজেদ,গলিচিপাপাড়া সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম,চৌধুরীপাড়া সাংগঠনিক ওয়ার্ড সভাপতি উমর ফারুক বাবলু।
কর্মী সম্মেলনে মিজানুর রহমান, সিদ্দিক আহমেদ, আবদুল মালেক, মো. ফয়সাল, দিদারুল আলমসহ বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ
উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শুল্ক প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

নড়াইলে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার

তালতলীতে ইউপি সদস্য’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,ঝাড়ু ও জুতা মিছিল

রাবি পাঠক ফোরামের সভাপতি সাদেকুল, সম্পাদক শামিম

নবীনদের আগমনে আনন্দের ঢেউ দোলা দিচ্ছে পাবিপ্রবি

ববিতে উপ-উপাচার্য ও উপাচার্যের পাল্টাপাল্টি নোটিশ, যা বলছে আইন

ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে চীন-রাশিয়া, ইরান-ইসরায়েল যুদ্ধে নতুন মোড়

তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জানাযায় মোবাইল চুরির হিড়িক

জবিস্থ নাটোর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আকাশ-মিঠু