মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

৩৬ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান বাকৃবির ভেটেরিনারি অনুষদের

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:১৮ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এই বৃত্তি অনুষদের দরিদ্র শিক্ষার্থী বৃত্তি তহবিল থেকে প্রদান করা হয়েছে। প্রতিজন মেধাবী ছয় মাসের জন্য ৭,৫০০ টাকা করে বৃত্তি হিসেবে পেয়েছে।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষদীয় মেডিসিন কনফারেন্স হলে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এসময় ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ ও ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ. কে. এম. খসরুজ্জামান।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, অনুষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। এই ভালো খবরটি দেখে অনেকে এ কাজ করতে অনুপ্রাণিত হবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ভালো কাজে কখনো কার্পন্য করবে না৷ ভেটেরিনারি অনুষদ থেকে উদ্বুদ্ধ হয়ে সামনে সকল অনুষদ থেকেই এমন আয়োজন করা হবে বলে আশা করি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

৬ দফা দাবি আদায়ে বাকৃবিতে রেলপথ অবরোধ ও স্নারকলিপি প্রদান

ববি ক্রিকেট ক্লাবের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড

পবিপ্রবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা

জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলো জনতা

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন মুমিনের মূল উদ্দেশ্য হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

পাবিপ্রবিতে জোনাকির নেতৃত্বে শরিফুল-রাকিব

হবিগঞ্জে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেঃ বন্যার আশঙ্কা

বাউরেসের বার্ষিক কর্মশালায় ২৩টি টেকনিক্যাল সেশনে গবেষণা পোস্টার উপস্থাপন