শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জামায়েত ইসলামীর কড়া বার্তা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ৯:১৩ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ডা. শফিকুর রহমান।

বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত জানায়, ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক এবং পরবর্তী যৌথ প্রেস ব্রিফিং ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়’। জামায়াত মনে করে, এ ঘটনাটি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ও নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিবৃতিতে বলা হয়, “প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনকালীন রোডম্যাপ উপস্থাপন করেছেন। এরপর বিদেশে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক ও যৌথ বিবৃতি প্রদান দেশবাসীর মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। এটি অনাকাঙ্ক্ষিত এবং একতরফাভাবে একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ পেয়েছে।”

জামায়াতের দাবি, দেশে ফিরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই এমন কোনো বার্তা দেওয়া উচিত ছিল। তারা মনে করে, এককভাবে কোনো দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনী প্রক্রিয়া নির্ধারণ করাটা গ্রহণযোগ্য নয় এবং এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জনগণের আস্থা ক্ষুণ্ন হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, “সরকারপ্রধান হিসেবে নিরপেক্ষতার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে সৃষ্ট সংশয় নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

স্বামীর অত্যাচারে ঘরছাড়া দুই সন্তানের জননী সন্তানদের পিতৃ অধিকার চান

তেল আবিব জ্বলছে, মোসাদ কার্যালয়ে আঘাত হানলো ইরান

চরের ৪৫০০ হতদরিদ্র পরিবারে কোরবানির আনন্দ পৌঁছে দিচ্ছে যাকাত ফাউন্ডেশন

শ্রেষ্ঠ মেডিকেল অফিসার হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ডা. নিলুফা ইয়াসমিনকে মুক্তি ডায়াগনস্টিকের শুভেচ্ছা

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফুলবাড়ীতে কর্মশালা

বেরুবাড়ি ইউনিয়নে বিএনপির ইট বিতর্ক: এলাকায় চাঞ্চল্য

সুলতানা রাজিয়া হলের প্রাণী উচ্ছেদ বিজ্ঞপ্তি ঘিরে বাকৃবিতে বিক্ষোভ সমাবেশ

বাকৃবি: শুধু রোল সার্চ করলেই পাওয়া যাবে পরীক্ষার হল

নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম

গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন