বৃহস্পতিবার, 23 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উন্নত মম শির যবিপ্রবির উদ্যোগে কোয়ান্টাম সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ - ৮:১৯ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন উন্নত মম শির যবিপ্রবি’ এর উদ্যোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে দিনব্যাপী কোয়ান্টাম সাইন্স ফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১০ টায় যবিপ্রবি স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় যশোরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

৮ টি স্কুল ও মাদরাসার প্রায় ৩০০ জন শিক্ষার্থী কুইজ ও গেমস প্রতিযোগিতায় অংশ নেন। পরবর্তীতে ক্যারিয়ার ও স্বাস্থ্য বিষয়ক সেমিনারে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: তানভীর আহমেদ ও আইসিটি সেলের পরিচালক ড. মোঃ ফরহাদ বুলবুল।

এ বিষয়ে যবিপ্রবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ মেহেদী হাসান বলেন, আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ জানাই এতো সুন্দর বিজ্ঞান মেলার আয়োজন করার জন্য। আমি মনে করি যেভাবে যবিপ্রবি বাংলাদেশের একটি প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে তেমনি যবিপ্রবি স্কুল এন্ড কলেজও একদিন দেশের প্রথম সারির একটি প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিবে।

উন্নত মম শিরের আহ্বায়ক মো: মাসুম বিল্লাহ বলেন, আমরা এতো বেশি সাড়া পাবো ভাবিনি। স্কুলের ছোট শিশুরাও এতো সুন্দর বিজ্ঞান মুখী আইডিয়ার প্রজেক্ট বানাতে পারে তা অভাবনীয়। যেসকল শিক্ষক ও শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমরা চায় গ্রামের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে। আমরা খুব শীঘ্রই আরো কিছু সৃজনশীল উদ্যোগ হাতে নিয়েছি যা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরো আগ্রহী করে তুলবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রজেক্ট পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ। বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট প্রদর্শনী, কুইজ পুরস্কার প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।**

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর ওয়াসার বড় প্রকল্প গ্রহণ প্রশংসনীয়

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠিত

বাকৃবিতে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কোয়ারের নাম পরিবর্তন!

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব, সম্পাদক সাব্বির

বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান স্টল সাজসজ্জায়

ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়- তাবিথ আউয়াল

নড়াইলে ডিবির অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার 

পোষাপ্রাণির স্বাস্থ্যসেবায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা- বাকৃবির অধ্যাপক

পবিপ্রবিতে রিসার্চ ফেস্টিভ্যাল আয়োজনে ব্যানারের ভুলে ব্যানার ছাড়াই অনুষ্ঠান