শুক্রবার, 23 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়- তাবিথ আউয়াল

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শুক্রবার, ২৩ মে ২০২৫ - ৮:৪৪ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়। আমাদের যুবসমাজের মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে। সকল অসামাজিকতা রোধে যুব সমাজকে সাহসিকতার সাথে কাজ করতে হবে। সমাজের সকল অন্যায় অসঙ্গতি সামাজিক ভাবে মোকাবেলা করতে হবে। মোবাইল এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ তবে এটিকে পজেটিভ হিসেবে ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, ফুটবল খেলা সবার জন্য। এটা কেবল খেলোয়াড়দের জন্য না। এই ফুটবলকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। যশোর থেকে অনেক প্রতিভাবান ফুটবলার তৈরি হয়েছে যারা এক সময়ে জাতীয় পর্যায়ে খেলেছে আমি নিজেও মাঠে গিয়ে তাদের খেলা উপভোগ কেরেছি। আমরা যশোরের মাটিতে আবারও ফুটবলের জাগরণ দেখতে চাই। যেখানে বিদেশী খেলোয়াড়রা অংশ নেবে।’

শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নগর বিএনপি আয়োজিত সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

আলোচনা সভায় তাবিথ আউয়াল আরও বলেন, ‘সমগ্র জাতি একতাবদ্ধভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনে বাধ্য করেছে। ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন ও যুবসমাজ নতুন ভাবে উজ্জীবিত হয়েছে। এখন সময় এসেছে দেশের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গণের হারানো ঐহিত্য ফিরিয়ে আনার। দেশের যুবসমাজ ও ক্রীড়াঙ্গন কাজে লাগিয়ে বিদেশীদের বুকে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে হবে।’

যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ঢাকামেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দড়াটান জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী প্রমুখ। আলোচনা সভায় পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম প্রমুখ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত