মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবির সংগীত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:৩৩ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের প্রথম অ্যালামনাই কমিটি গঠন করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রায় ২৫ বছর পর অনুষ্ঠিত অ্যালামনাই অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক সলোক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক সোনিয়া শারমিন খান নির্বাচিত হয়েছেন। 
কমিটির অন্যান্য সদস্য হলেন, সহসভাপতি সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুন, যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ, কোষাধ্যক্ষ সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক দোলন সরকার। কমিটির নির্বাহী সদস্য তপু ইসলাম, পলি গুহ, তানজিলা জিনাত, নার্গিস সুলতানা তৃপ্তি, রিপন প্রামানিক। আরও সাধারণ সদস্য হিসেবে আছেন সরদার জহুরুল, হুমায়ুন আহমেদ, সুদীপ্তা, পারমিতা হক, ফারজানা আলী দিনা, আলী উম্মুল ফারিয়া, সিফাত – ই-সাদিয়া, মিতুল দাশ, সানজিদা বিপ্রা।
সংগীত বিভাগের ১২ব্যাচের সাবেক শিক্ষার্থী ও কমিটির সদস্য সরদার জহুরুল বলেন, কমিটির সকল সদস্য, সংগীত বিভাগের সাবেক শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে বিভাগের উত্তর উত্তর সফলতায় আমরা কাজ করবো এবং সংগীত প্রসারে আমরা বিভিন্ন পরিকল্পনা ও তা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবো।
প্রসঙ্গত, ২৫ বছর আগে ২০০০ সালে যাত্রা শুরু হয় রাবির সংগীত ও নাট্যকলা বিভাগের, পরবর্তীতে ২০১৪ সালে নাট্যকলা আলাদা বিভাগ হলে স্বতন্ত্র বিভাগ হয় সংগীত বিভাগ। এবারই প্রথম সংগীত বিভাগ অ্যালামনাই কমিটি গঠন করলো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান

টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব উদযাপিত

হাবিপ্রবিতে নৈরাজ্য সৃষ্টি করতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর উস্কানি, স্ক্রিনশর্ট ফাঁস

পবিপ্রবির নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. লতিফ

জয়পুরহাটে অবস্থানরত হাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

৩ দফা দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ দুই উপ-উপাচার্য

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

যশোর কুইন্স হসপিটালে ‘কুইন্স কেয়ার সার্ভিসের উদ্বোধন’ ঘরে বসেই মিলবে চিকিৎসা

মাস্টার দ্যা সূর্যসেনের ফাঁসির দিবস স্মরণে স্মরণ সভা

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা