সোমবার, 7 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ৭ জুলাই ২০২৫ - ৬:০২ অপরাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় খোকন হাসান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন হাসান উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। সে তিলাই ইউনিয়নের দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাদ্রাসার বিরতির সময় আইস ললিপপ ও খেলনা কিনতে পাশের দোকানে যায় হাসান। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডিএমএফ বিদ্যুৎ ইসলাম বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার মাথার পেছনে গুরুতর আঘাত ছিল।”

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অটোমেশনের নামে বেসরকারি মেডিকেল ধ্বংসের ষড়যন্ত্র, ১২০০ আসন খালি

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিতে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের প্রতিবাদ ও নিন্দা

বিএনপির দলীয় ইফতার কর্মসূচিতে শেকৃবি প্রশাসনের অংশগ্রহণ নিয়ে সমালোচনা

বশেফমুবিপ্রবি’র নতুন ভিসি ঢাবি অধ্যাপক ড. মোঃ রোকোনুজ্জামান।

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ‎পাবিপ্রবি শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির গুঞ্জন উড়িয়ে দিলেন ট্রাম্প

বাগমারায় টিউবওয়েল থেকে বাহির হচ্ছে গ্যাস

ভারতে বিমানের পর এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

হাবিপ্রবিতে তৃতীয় অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সামাজিক বিজ্ঞান অনুষদ