রবিবার, 19 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দুই দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

প্রতিবেদক
Md. Jubayer Islam
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ - ১০:১৩ অপরাহ্ন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে “সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫”-এর দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো আজ। তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর শিপ্রা রাণী মন্ডল অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আজ ১৯ জানুয়ারি (রবিবার) তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের ৩য় তলায় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় সকাল সাড়ে ১০টায়।

আজকের প্রতিযোগিতা শুরু হয় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে। প্রথম দিনে সংগীত, নৃত্য, কেরাত, হামদ/নাত, কবিতা আবৃত্তি এবং জারিগানের মতো বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক রোজিনা ইয়াসমিন বলেন, আমাদের আন্তরিক চেষ্টা থাকবে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য। যদিও পরীক্ষার কারণে খুব বেশি প্রতিযোগী আমরা পাচ্ছি না, তবে আশা করি আরো প্রতিযোগী উপস্থিত হবেন এবং সুন্দরভাবে আমরা প্রতিযোগিতাটি শেষ করতে পারব।

শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, সুপ্রিয় শিক্ষার্থীরা, এত সুন্দর প্রোগ্রামে তোমাদের অংশগ্রহণ দেখে খুব ভালো লাগছে। পড়াশোনার পাশাপাশি তোমাদের ভেতরের প্রতিভাগুলো তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন।

তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল বলেন, সরকারি তিতুমীর কলেজ কর্তৃক আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী। শিক্ষার পাশাপাশি আমরা সাহিত্য ও সংস্কৃতির যে চর্চা করি, এটি শিক্ষার্থীদের অন্যতম অনুষঙ্গ। আমরা যে বিষয়ে পড়াশোনা করি না কেন—কেউ রাষ্ট্রবিজ্ঞান, গণিত বা ইংরেজি নিয়ে পড়ছে—তার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই আয়োজনের উদ্দেশ্য হলো একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক গঠন শক্তভাবে গড়ে তোলা।

সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা বছরে একবারই ক্যাম্পাসে এ ধরনের প্রতিযোগিতার সুযোগ পাই। মাঝে মধ্যে ছোটখাটো কিছু প্রতিযোগিতার আয়োজন হলেও, এই বড় আয়োজন আমাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়াতে সাহায্য করে। এছাড়া একজনের দেখাদেখি অন্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও আগ্রহ জন্মায়। নতুন বছরের শুরুতে এরকম আয়োজন মানসিক উন্নতিতে সহায়তা করে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত