বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবি সাংবাদিক সমিতির সভাপতি জায়িম, সম্পাদক রিফাত

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:২৯ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাজমুল হক জায়িম এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিব রিফাত নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়রি) বেলা ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। 

নির্বাচন পরবর্তী নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ ও ইউট্যাবের ইবি সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

নির্বাচিত অন্য প্রতিনিধিরা হলেন- সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ রিয়াদ (মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা (ডেইলি অবজারভার), অর্থ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম (খবরের কাগজ), দফতর সম্পাদক মাহমুদুল হাসান (যায়যায়দিন), প্রচার সম্পাদক মোর্শেদ মামুন (কালবেলা), কার্যনির্বাহী সদস্য ইদুল হাসান ফারহান (দিনকাল) ও জামাল উদ্দিন (শিক্ষাবার্তা)।

নবনির্বাচিত সভাপতি তাজমুল হক জায়িম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্যের সারথি হয়ে সাহসিকতার সাথে ক্যাম্পাস তথা দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। যার ফলশ্রুতিতে ইবিসাস ক্যাম্পাসেন শিক্ষক ও শিক্ষার্থীদের আস্থা অর্যন করেছে। এই ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতি হিসে যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে এসেছে আমরা সেই দাতিত্ব পালনে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো। এই কাজে ইবিসাসের সকল সহযোদ্ধাদের ও বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘নতুন নেতৃবৃন্দ কে অভিনন্দন। তোমাদের মাধ্যমে  উঠে আসুক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। আজকের এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে চাচ্ছি সকল জায়গায় এই ধারা অব্যহত থাকুক। ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক বাংলাদেশর মধ্যে রোল মডেল।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরন অনশনে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রাজশাহী পুঠিয়ার শিলমাড়িয়ায় আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরন

মজসিদ ভেঙ্গে মন্দির নির্মাণ কারী দেশ আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি

মোসাদের সঙ্গে সম্পৃক্ত ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান

বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবীতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

বুটেক্সের হলের সামনে অবৈধ পার্কিং: চলাচলে ভোগান্তি, নিরাপত্তার হুমকি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সিসিএস শাখার নতুন কমিটি গঠন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

জনপ্রিয় ইসলামিক শো ‘হাদ্দাসানা’য় ২য় ইবি শিক্ষার্থী মাহমুদুল