শুক্রবার, 1 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে বাঁধনের ২৭ বর্ষপূর্তি পালিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ - ১০:৫১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাঁধনের ২৭ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টায় দিবসটি উপলক্ষে বাঁধনের বাকৃবি জোনাল পরিষদের উদ্যোগে একটি আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষ থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন ও কে.আর মার্কেট প্রদক্ষিণ করে জোনাল পরিষদে এসে শেষ হয়। র‍্যালী শেষে বাঁধনের ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

এসময় বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী, বাকৃবি জোনের উপদেষ্টা, ১৩টি হল ইউনিট ও ১টি হল পরিবারের বাঁধনকর্মী ও নেতৃবৃন্দ, সম্মানিত রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীরা।

বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীম বলেন, গত ২৪ শে অক্টোবর বাঁধন কেন্দ্রীয় পরিষদের ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ করে। তারই ধারাবাহিকতায় বাঁধন বাকৃবি জোন আজ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে।

বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, বাঁধন রক্তদানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রক্ত তো অনেক পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি বাঁধনের রক্ত সর্বোচ্চ বিশুদ্ধ রক্ত। আশা করব সংগঠনটির সাবেক ও নতুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধন অনেক দূর এগিয়ে যাবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ