শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের আশ্বাস

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:২০ অপরাহ্ন

মাদক ব্যবসায়ীকে এলাকা থেকে উচ্ছেদ করার দাবিতে ২১ ফেব্রুয়ারী জুমা নামাজের পর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌরসভার সাঞ্জুয়ার ভিটা এলাকাবাসী বিক্ষোভে জড়ো হন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন, যা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি সহ্য করতে না পেরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আজ প্রতিবাদে নামে।

বিক্ষোভের খবর পেয়ে প্রশাসনের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকেল সাড়ে তিনটায় উপজেলা প্রশাসন মিলনায়তনে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় এলাকাবাসী স্পষ্টভাবে জানান, তারা চান মাদক ব্যবসায়ী দ্রুত তার বাড়িঘর বিক্রি করে এলাকা ছাড়ুক। তারা বলেন, “আমাদের ছেলে-মেয়েরা মাদকের কবলে পড়ছে, আমরা এই সামাজিক অবক্ষয় আর দেখতে চাই না। প্রশাসনকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।”

এলাকাবাসীর দাবি ও ক্ষোভের বিষয়টি গুরুত্বের সাথে শোনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আপনারা শান্ত থাকুন, আমরা দ্রুত এই সমস্যার একটি স্থায়ী সমাধান বের করব। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় মাদক কারবারিরা নিজেরাই এলাকা ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত জানায়।সেই সঙ্গে তারা জানায় আমাদের কিছু দিন সময় দিন,আমরা আমাদের বাড়ি ঘড় সরিয়ে নিবো ও জমি বিক্রি করে দেবো।

উল্লেখিত আলোচনার পর এলাকাবাসী কিছুটা শান্ত হন এবং সভার পর বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন। তবে তারা জানান, যতক্ষণ না মাদক ব্যবসায়ী এলাকা ছাড়ছে বা প্রশাসন তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ তারা সতর্ক অবস্থানে থাকবেন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিষয়ে গোয়েন্দা নজরদারি আরও কঠোর করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় ছাত্র জনতার মাদক কারবারি দমনে বিক্ষোভ মিছিল হয় ও সাঞ্জুয়ার ভিটা এলাকার চারজন মাদক কারবারির বাড়ি ঘড় ভাঙ্গচুর ও অগ্নি সংযোগ করা হয়েছিলো।পরে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে সেদিন ঘটনা নিয়ন্ত্রণ করা হয়েছিলো।

সাঞ্জুয়ার ভিটার বাসিন্দারা চান, এলাকা মাদকমুক্ত হোক এবং ভবিষ্যতে এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন এ ধরনের অপরাধে লিপ্ত না হয়। প্রশাসনের তৎপরতায় তারা আশাবাদী, দ্রুতই এর সমাধান হবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে চলন্ত বাসে কিশোরী ধর্ষণঃ চালক আটক

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল

কবর থেকে তোলেন মানুষের কঙ্কাল বিক্রি হতো ঢাকায়

মাভাবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা, গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ৭ এপ্রিল ‘The World Stops for Gaza’ কর্মসূচিতে অংশ

শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে গঠিত হয় “নিরাপদ ক‍্যাম্পাস” সংগঠন।

ধৈর্য্য ও সততা ছাড়া রাজনীতি নেতৃত্বহীন হয়ে পড়ে-বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

জলজ আগাছার গুরুত্ব ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরলেন বিনার মহাপরিচালক

রাজশাহীতে ছিনতাইকারী গ্রেপ্তার

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, পাল্টাপাল্টি অবস্থানে কর্মবিরতির ডাক অফিসার সমিতির

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন