শুক্রবার, 18 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাইডেনের উল্টো বক্তব্য নেতানিয়াহুর, সিনওয়ারকে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ - ৫:৩৭ অপরাহ্ন

ইসরায়েল হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর মধ্যপ্রাচ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হবে বলে অনেকে আশা করছিলেন। কিন্তু আজ শুক্রবার তাঁদের এমন আশায় জল ঢেলে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা এবং লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও ইসরায়েলের বিরুদ্ধে নতুন মাত্রায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই গোষ্ঠীর পৃষ্ঠপোষক ইরান বলেছে, সিনওয়ারের মৃত্যুতে ‘প্রতিরোধযুদ্ধের প্রেরণা’ আরও জাগ্রত হবে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার মূল পরিকল্পনাকারী মনে করা হয় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে। গত বুধবার গাজার সর্বদক্ষিণের রাফার তাল আল-সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন সিনওয়ার। পরদিন বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল।

আজ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হামাসও। সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল-হায়া এক বক্তব্যে বলেন, ইসরায়েলি বাহিনী সিনওয়ারকে হত্যা করেছে।

গতকাল বৃহস্পতিবার দিনের শেষ দিকে সিনওয়ারকে হত্যার ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু বলেন, সিনওয়ারকে হত্যা একটি মাইলফলক। তবে যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানান তিনি। এই যুদ্ধ গাজা থেকে এখন লেবানন পর্যন্ত বিস্তৃত হয়েছে। দেশটির বড় একটি অংশে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলিদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমার প্রিয়জনেরা, যুদ্ধ এখনো শেষ হয়নি।’ হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত লড়াই চলবে বলে জানান তিনি।

সর্বশেষ - বিশেষ সংবাদ