বৃহস্পতিবার, 9 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সংবাদ প্রকাশের পর বহিষ্কার হলেন পাবিপ্রবির ছাত্রদল নেতা

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ - ১০:২৭ অপরাহ্ন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। উক্ত ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সানজিদ হাসান প্রান্তের অনুসারী বলে পরিচিত।

৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, “কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রফিকুল ইসলাম বকুলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।”

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে গত ৭ জানুয়ারি জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মুহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলাম বকুলকে আহ্বায়ক এবং মো. ওলিউল্লাহকে সদস্যসচিব করে জিয়া সাইবার ফোর্সের পাবিপ্রবি শাখার ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।

ঐ কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৫ জন নেতা-কর্মী পদ পায়। ছাত্রলীগ নেতা-কর্মীদের কমিটিতে পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বকুল গণমাধ্যমকে বলেন, “আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি তাতে ওরা যে ছাত্রলীগ করতো সেই রকম কোনো তথ্য পাইনি। আর আশিকের বিষয় হলো ও আমার এলাকারই, ওর পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ক্যাম্পাসে হলে থাকার জন্য ও হয়তো এতোদিন কৌশল অবলম্বন করেছে।”

উল্লেখ্য যে, রফিকুল ইসলাম বকুলের এই বক্তব্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ রফিকুল ইসলাম বকুলকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় ছাত্রদল।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি

সমাজ পরিবর্তনের লক্ষ্যে ময়মনসিংহের ভিবিডির ব্যতিক্রমী আয়োজন

মাদকের বিরুদ্ধে গণঅভিযান নাগেশ্বরীতে ৭ বাড়িতে অগ্নিসংযোগ

ফুলবাড়িতে অধ্যক্ষসহ আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার

মানিকগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

নির্বাচন না হওয়ার কারণে ঐ সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করতেছে : ইবি সহ-সমন্বয়ক

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের লাইব্রেরী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন

মুরাদনগরে স্ত্রীর পরকীয়া সন্দেহে সন্তানকে গলাটিপে হত্যা মসজিদের ইমামের

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরে প্রধান ডাকঘরের নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর দাবি হত্যা