সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছুটির সময় ডাইনিং বন্ধ থাকায় শিক্ষাথী ও ম্যানেজারের উপর নেতিবাচক প্রভাব

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ৮:০৬ অপরাহ্ন

স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় “ইসলামী বিশ্ববিদ্যালয়”। ১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু আজকে ১৭৫ একরে ক্যাম্পাসে ৩৬টি বিভাগে পড়াশোনা করে প্রায় ১৮০০০ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া-ঝিনাইদহের মধ্যবর্তী জায়গায় অবস্থিত হওয়ায় অনেকেই খরচ ও অন্যান্য সুবিধার জন্য প্রথম বর্ষ থেকেই হলে সীট পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু আবাসন সুবিধা পুরোপুরি না হওয়ায় হলে সীট না পেলে তারা অবস্থান করে ক্যাম্পাসের আসেপাশে মেস গুলোতে। কিন্তু আসেপাশের মেস থাকার জায়গা হলেও খাওয়ার জন্য তাদের হলে আসতে হয়। এদিকে হলে শিক্ষার্থীরাও হলের ডাইনিংয়েই খাওয়া দাওয়া করে।

কিন্তু বেশিরভাগ ছুটিতেই আবাসিক হল গুলোর ডাইনিং বন্ধ থাকে। এতে করে বিপাকে পরেন সাধারণ শিক্ষার্থীরা এবং হলের ডাইনিং ম্যানেজাররা।‌ ছুটির সময় অনেক শিক্ষার্থীর চাকরি পরীক্ষা ও অন্যান্য কাজ থাকে। তারা ছুটিতে বাসায় যাইতে না চাইলেও হলের ডাইনিং বন্ধ থাকায় তাদের বাধ্য হয়ে চলে যেতে হয়। কারণ হলের বেশিরভাগ শিক্ষার্থী নিম্নমধ্যবিত্ত পরিবারের।

ছুটিতে আবাসিক হল বন্ধ থাকানিয়ে লালন শাহ হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী মোঃ মিষ্ণু বলেন, ক্যাম্পাস থেকে বাসা অনেক দূরে হওয়ায় বাসায় তেমন একটা যাওয়া সম্ভব হয় না। আবার ছুটির সময় হলের ডাইনিং বন্ধ থাকায় আর্থিকসহ নানা সমস্যা সম্মুখীন হয়ে থাকি। কারণ আমরা যারা এই আবাসিক হলে থাকি তারা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এছাড়াও ডাইনিং অগ্রিম টাকা দেওয়া থাকায় বাইরে খেয়ে তেমন চলা সম্ভব হয় না।

এদিকে শহীদ জিয়াউর রহমান হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী শুভ বলেন, আমরা আর্থিকভাবে অস্বচ্ছলতার জন্যই হলে উঠেছি। কিন্তু আমরা এখন দেখি প্রায় ছুটির সময় হলের ডাইনিং বন্ধ থাকে। এতে করে বাইরে খেয়ে পেরে উঠতে পারি না। ফলে তিনবেলার মধ্যে সকালে না খেয়ে কখনো একবেলা রুটি আর একবেলা ভাত খেয়ে দিন কাটাতে হয়। 

এছাড়াও, ছুটিতে আবাসিক হল বন্ধ নানা অসুবিধায় পরেন আবাসিক হলের ডাইনিং ম্যানেজাররা। কারণ বেশিরভাগ ডাইনিং ম্যানেজার এটিকে একমাত্র আয়ের উৎস হিসেবে জীবন নির্বাহ করেন।

লালন শাহ হলের ডাইনিং ম্যানেজার মোঃ সাবু বলেন, এই ডাইনিং থেকে আমি ও আমার পরিবারের যোগান দিয়ে থাকি। কিন্তু ডাইনিং বন্ধ থাকলে আর্থিক ও পারিবারিকসহ আমাকে নানা সমস্যা সম্মুখীন হতে হয়। আবার এদিকে স্বল্প পরিসরে ডাইনিং খোলা রাখতে গেলে তখন লাভের থেকে ক্ষতির সম্মুখীন হতে হয়। এছাড়াও আমাদের এখানে যারা কাজ করে ডাইনিং বন্ধ থাকলে তারাও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তারা অন্য কাজের সন্ধান করে এবং আমার ডাইনিং পরিচালনা করতে হিমশিম খেতে হয়।

পরবর্তীতে অন্যান্য হলের ডাইনিং ম্যানেজারদের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন ছুটির সময় ডাইনিং বন্ধ করায় শিক্ষার্থীদের যেমন সমস্যা হয় ঠিক তেমনি আমরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। আমরা দেখেছি ছুটির সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। এছাড়াও অনেকেই আছে যারা ডাইনিং বন্ধ থাকায় বাধ্য হয়ে বাসায় চলে যায়। তাই বন্ধের সময় স্বল্প পরিসরে হলের ডাইনিং খোলা রাখা দরকার বলে আমরা মনে করছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নতুন বছরে ববি শিক্ষার্থীদের প্রত‍্যাশা

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-রাফি

চার দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি, উপাচার্যের আশ্বাস

ফুলবাড়ীতে ভুট্টা খেতে অজ্ঞাত লাশ উদ্ধার

বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগ হাবিপ্রবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

ঈদুল আজহার নামাজ ও কুরবানির শুদ্ধ নিয়মাবলী: পূর্ণাঙ্গ দিকনির্দেশনা

যবিপ্রবির এপিপিটি বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জনের এক মাস

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রদলের নিন্দা প্রকাশ

শেকৃবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

দুর্নীতি ও অনিয়ম তদন্তে পবিপ্রবিতে কমিশন গঠন