শনিবার, 8 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আন্দোলন প্রত্যাহার ঘোষণা করলেন পবিপ্রবি শিক্ষার্থীরা

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৪৯ অপরাহ্ন

সঠিক বিচার এবং প্রতিশ্রুতির ভিত্তিতে আজ (৮ ফেব্রুয়ারি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বন্ধসহ সকল প্রকার আন্দোলন প্রত্যাহার ঘোষণা করেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের ক্যাম্পাস সংলগ্ন স্থানে এক স্থানীয় ব্যক্তি কর্তৃক ছাত্র নির্যাতনের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন এবং সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয়।

পরবর্তীতে শনিবার (৮ ফেব্রুয়ারি) পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, স্থানীয় প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনায় বসে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. জিল্লুর রহমান, সহকারী প্রক্টর ডা. আনোয়ার জাহিদ, অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সল কবির, হল প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমান এবং কুলসুম বেগম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।<এসময় অভিযুক্ত ব্যক্তি মিঠু সকল শিক্ষার্থীদের সামনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়ে এয়ারপোর্ট থানার ওসি বরাবর মুচলেকা প্রদান করে। এছাড়া তার বিরুদ্ধে একটি জিডি করা হয় এয়ার পোর্ট থানায়। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৯তম ব্যাচের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, "আজ দুপুর ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আমাদের ছোট ভাই রাহাতকে অপমান ও নির্যাতনের বিষয়ে অভিযুক্ত মিঠুর বিচারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে অভিযুক্ত মিঠু নিজের ভুল স্বীকার করে সকলের সম্মুখে ক্ষমা চেয়েছে এবং পরবর্তীতে এমন কিছু না করার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের যেই দাবি ছিল এবং তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি যেহেতু পূর্ণ হয়েছে তাই আমরা আমাদের সকল প্রকার আন্দোলন প্রত্যাহার ঘোষণা করেছি।" তিনি আরো বলেন, "সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার এবং সকল শিক্ষকদের যারা দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি সমাধান করেছেন।"

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ জেলার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত 

ডিআইইউতে সেমিনার অন প্রোডাক্টটিভ রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মার্কশিট পেতে দীর্ঘসূত্রিতা: ইবি প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

হাসিনার প্রতিকৃতিতে ইবি শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ

হলে মাদকসেবিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যবিপ্রবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইবিতে রক্তদান ও গেটটুগেদার

রাতের আধারে ফসলী জমিতে কাটা হলো পুকুর

ছাত্রলীগের পোস্টারিং নিয়ে ক্ষোভ, প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি

পবিপ্রবি থেকে মুছে গেলো শেখ পরিবারের নাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত