বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ৪ দিনব্যাপী দ্রুত আয় বর্ধনমূলক প্রশিক্ষণ

প্রতিবেদক
Alomgir Hossain Asif
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৩২ অপরাহ্ন

আলমগীর হোসেন আসিফ,  ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ২০জন কিশোরী পরিবারের অভিভাবকদের কৃষি, মৎস্য, প্রানিসম্পদ ও হাস-মুরগী পালন এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যবসা উন্নয়ন পরিকল্পনা বিষয়ে দ্রুত আয় বর্ধনমূলক ৪  দিনব্যাপী প্রশিক্ষণ  অনুষ্ঠিত হচ্ছে। চাইল্ড নট ব্রাইট সিএনবি প্রকল্পের উদ্যোগে, এমজেএসকেএস বাস্তবায়নে ও এনআরকে- টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় তালুক শিমুলবাড়ি ফেডারেশন হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এসব প্রশিক্ষণে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন, ফুলবাড়ী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামলী রানী, প্রাণিসম্পদ অফিসের সহকারী কৃত্রিম প্রজনন কর্মী, আলতাব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিমুলিবাড়ী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন সাবুল, সিএনবি প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিৎ রায়, আফরোজা হ্যাপিসহ আরো অনেকে।
প্রশিক্ষণ শেষে এসব কিশোরী পরিবারগুলোকে ব্যবসা শুরু করার জন্য প্রকল্প থেকে এককালীন সতের হাজার টাকা করে প্রদান করা হবে। যা থেকে ব্যবসা করে আয় ও সম্পদ থেকে কিশোরীর পুষ্টি চাহিদা পূরনের পাশাপশি পড়াশুনা চালিয়ে নিতে পারবে এবং নিজের স্বপ্ন পূরন করতে ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে ভূমিকা রাখবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে প্রতিবন্ধী ধর্ষণে ২ লাখে রফাদফার চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

আওয়ামী লীগের বিরুদ্ধে তারাব পৌরসভা ৩ নং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল

বামনডাঙ্গা ইউনিয়নে WFP কার্যক্রমে হরিলুট: চেয়ারম্যান ও কাজ পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ

চাঁদাবাজি আগে ছিল ৭০-৩০, এখন ৩০-৭০ : সারজিস

ইরান-ইসরায়েল সংঘাতের আড়ালে গাজায় ৮৭০ জনকে খুন করেছে ইসরায়েল

ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

হোসেনপুরে তারণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাবি সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুলের নিয়োগ অবৈধ, উপাচার্যের কড়া জবাব

হাবিপ্রবির ডাস্টবিনে হাসিনার ঘৃণা স্তম্ভের ছবি লাগালো ছাত্রদল

ইবিতে স্বাধীনতা বিরোধীর নামে আবাসিক হলের নামকরণের নিন্দা ও প্রতিবাদ ছাত্র ইউনিয়নের