শনিবার, 10 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার: জমি সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ১০ মে ২০২৫ - ৬:০৬ অপরাহ্ন

কুড়িগ্রাম  সদরের হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বসতবাড়ির পাশের একটি কৃষিজমি থেকে জান্নাতি (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকালে ওই গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতি স্থানীয় কৃষক জাহিদুল হকের মেয়ে ও নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের বড় চাচা খলিল জানান, “সকালে বাড়ির পাশে জমিতে জান্নাতির মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখি। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।” তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরেই প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাঁর অভিযোগ, “রাতে কয়েকজন লোক বাড়িতে হামলা চালিয়ে জান্নাতিকে বাইরে নিয়ে গিয়ে হত্যা করে। এ বিষয়ে আমরা মামলায় বিস্তারিত উল্লেখ করব।”

তবে খলিলের এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি স্থানীয় কেউ। রাতের ঘটনায় পরিবারের সদস্যদের চিৎকার-চেঁচামেচির কথা স্থানীয়রা শুনতে পাননি বলেও জানা গেছে। এ অবস্থায় জমি সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা, তবে অপরাধীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায়নি।

ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে এবং পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

যথাযথ মর্যাদায় হাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের মানববন্ধন

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৮১ শতাংশ

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের দুই নেতা গ্রেফতার

পোরশায় ইসলামি আন্দোলন বাংলাদেশের উঠান বৈঠক

ছুটি শেষে কালই খুলছে ববি, সোমবার থেকে ১ম বর্ষের ক্লাস

নড়াইলে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

নাগেশ্বরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

পুলিশি অভিযানে আওয়ামী নেতা আটক: ফ্যাসিবাদ দমন অভিযান