রবিবার, 25 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বেতন-ভাতা না পেয়ে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক-কর্মীদের মানবেতর জীবনযাপন যশোর ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
রবিবার, ২৫ মে ২০২৫ - ৮:৩৭ অপরাহ্ন

যশোরে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক–শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীদের দ্রুত বেতন–ভাতা দেয়া ও প্রকল্প অনুমোদনসহ চার দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন।

রোববার বেলা ১১ টায় যশোর জেলা প্রশাসকের মাধ্যমে তারা স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

স্মারকলিপিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় দেশের প্রতি উপজেলায় দুটি করে ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করে। প্রথমে ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষার অধীনে মাদ্রাসাগুলো পরিচালিত হতো। পরবর্তীতে ২০২০ শিক্ষাবর্ষে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্ররাসা স্থাপন ও পরিচালনা’নামে আলাদা প্রকল্প করা হয়। সেই থেকে ৪র্থ শ্রেণি পযন্ত পাঠদান চলছে। প্রকল্পের মাধ্যমে কর্মরতদের বেতন–ভাতা ও অন্যান্য ব্যয় নির্বাহ হতো। ২০২৪ সালে  প্রকল্পের প্রথম পর্যায় শেষ হলেও ইসলামিক ফাউন্ডেশনের মাদ্রাসাগুলো চলানোর নির্দেশ দেয়। সেই অনুযায়ী ২০২৫ সালে শিক্ষার্থী ভর্তি করে পাঠদান করা হচ্ছে। অর্থাৎ শিক্ষক–শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীগণ নিজ নিজ দায়িত্ব পালন করছেন। কিন্তু তারা বেতন–ভাতা পাচ্ছেন না।

বাঘারপাড়ার বাররা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক রিদওয়ানুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষক–শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীরা মাদ্রাসায় দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বেতন–ভাতা না পাওয়ায় মানবেতন জীবনযাপন করতে হচ্ছে।

দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি যশোরের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহীনূর রহমান জানান, প্রকল্পের ২য় পর্যায় অনুমোদনে গড়িমসি করা হচ্ছে। ফলে চলতি বছরের জানুয়ারি থেকে যশোরের ৪৮জনসহ সারা দেশে ৩ হাজার ৩০ জন শিক্ষক–শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মী বেতন–ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। লক্ষ লক্ষ অভিভাবক, শিক্ষার্থী, জমিদাতা ও ম্যানেজিং কমিটির সদস্যগণ হতাশায় দিনাতিপাত করছেন। এ বিষয়ে সমাধানের জন্য তারা চারটি দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন।

এগুলো হলো দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা ও সু–সংহতকরণ প্রকল্প (২য় পর্যায়) পূর্বের নাম ও ৪র্থ শ্রেণি পযন্ত বহাল রেখে দ্রুত অনুমোদন করা। আসন্ন ঈদুল আযহার পূর্বে কর্মরত শিক্ষক–শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীগণের বকেয়াসহ জানুয়ারি থেকে ৫ মাসের বেতন ও বোনাস পরিশোধ করা। কর্মরতদের ২য় পর্যায়ে সংক্রিয়ভাবে নিয়োগ বহাল এবং প্রকল্পের ১ম পর্যায়ে কর্মরত শিক্ষক–শিক্ষিকাদের বেতন–বোনাসসহ এক বছরের বকেয়া পরিশোধ করা।

স্মারকলিপি প্রদানের সময় যশোরের ১৬টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার কর্মরত শিক্ষক–শিক্ষিকা ও অফিস সহায়করা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গণ-অভ্যুত্থানের গান নিয়ে বশেফমুবিপ্রবিতে কণ্ঠশিল্পী আমিরুল মানিক

দাবি আদায়ে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা মেরিটাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা জারি

প্রসাদপুরে শেষ হলো ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন 

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ফুলবাড়ী বণিক সমিতির পরিষ্কার অভিযান ও প্রচারণা

ফ্যাসিস্ট সরকারের অধীনে সকল অবৈধ নিয়োগ বাতিলসহ ৯ দফা দাবি প্রস্তাবনা ইবি শাখা ছাত্রদলের

মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছেদকরণে পাবিপ্রবি হল প্রশাসনের অভিযান

পোরশায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোলাবোরেশন রিসার্চ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প, ৩ পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ