শুক্রবার, 14 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিশ্বের বৃহৎ স্টার্টআপ প্রোগ্রাম হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত বাকৃবিতে

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:১৮ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ‘হাল্ট প্রাইজ’র অন-ক্যাম্পাস রাউন্ডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চাষী ভবনের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব আয়োজন করা হয়। আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাকৃবি প্রেস ক্লাব।

 

এর আগে অনুষ্ঠিত দুই রাউন্ডের মাধ্যমে বাছাই করে ৫টি দলকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ফিউশন টিম, ফিউশন নেক্সট, ট্রেইলব্লেজার, আনিমেলিয়া এবং গ্রিনেস্ট। দলের সদস্যরা নিজেদের তৈরি বিজনেস প্ল্যান বিচারক ও শ্রোতামণ্ডলীর সামনে তুলে ধরে। 

মোট ১২০ জনের ৪০ টি টিম প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। বাছাই শেষে তৃতীয় রাউন্ডে ৫ টি টিম অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। 

 

এ সময় প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আর. এ. জুইস, অ্যাক্সেলারেটিং বাংলাদেশের ন্যাশনাল মেন্টর এবং কোচ এবং ডিআইভিসির কমিউনিকেশন বিভাগের প্রধান তারিফ মোহাম্মদ খান, অভান্তি এবং অভন্তি অ্যারোমা রেস্টুরেন্টের পরিচালক শিল্পী ড. সিদুল ইসলাম এবং ইউর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও সিইও মিলজের রহমান মাচেল।

 

দলগুলো নিজেদের তৈরি প্ল্যান উপস্থাপনের মাধ্যমে ৫ জন বিচারকের রায়ে চ্যাম্পিয়ন হয় আনিমেলিয়া। ১ম রানারআপ হয়েছে ফিউশন টিম। প্রত্যেক দলকে সার্টিফিকেট প্রদান করা হলেও কেবল চ্যাম্পিয়ন দল রিজিওনাল রাউন্ডে অংশ নেয়ার সুযোগ পাবে। 

 

প্রসঙ্গত, ‘হাল্ট প্রাইজ’ এমন এক ইনকিউবেটর প্রোগ্রাম, যা মূলত তরুণদের তাদের মেধা-মনন ব্যবহার করে সামাজিক বিজনেস প্ল্যান প্রদান করার মাধ্যমে নতুন এক আগামীর দিকে ধাবিত করতে উৎসাহিত করে। এ বছর হাল্ট প্রাইজ এমন এক সমাধান প্রদানের চ্যালেঞ্জ জানায়, যার মাধ্যমে প্রতি ডলার আয়ে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ঐক্য কাম্য, কিন্তু জুলাই সনদ ও বিচার ছাড়া তফসিল নয়: হাসতান আব্দুল্লাহ’র হুশিয়ারি

যবিপ্রবিতে মার্কেটিং বিভাগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

গণহত্যা দিবসে বাকৃবিতে শিশু-কিশোরদের শিল্পিত স্মরণ

ডিআইইউ’তে অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের গ্রাজুয়েশন সেরমনি অনুষ্ঠিত

আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বানে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

রাজশাহীতে পরিবেশ দিবস পালিত

জাবিপ্রবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতা আটক

বিমান আছড়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজ ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

সুনামগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত