শুক্রবার, 1 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদযাপন

প্রতিবেদক
যবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ - ১:৫২ পূর্বাহ্ন

জাঁকজমকপূর্ণভাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৭টায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে পূজার সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর আতশবাজি ও ফানুস উড়ানোর মাধ্যমে উদ্বোধনী পর্ব শেষ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন ড. ইঞ্জ., অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, সহকারী প্রক্টর কিশোর কুমার সরকার, ড. কিশোর কুমার মজুমদার, ড. অভিনু কিবরিয়া ইসলাম, তরুণ সেন, যশোর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ প্রমুখ।

এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, আমরা বিভিন্ন দেবদেবী বা ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখি না। এর কারণ হলো পর্যাপ্ত পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি সবাইকে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলির শুভেচ্ছা জানান। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় থাকাকালীন শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলির স্মৃতিচারণ করেন তিনি।

পূজায় অঞ্জলি শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, পূজায় সনাতনী পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খানসামায় “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক” বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

মাভাবিপ্রবিতে যৌথ প্রকল্পের শিক্ষা সফরে আসছে দক্ষিণ কোরিয়ান শিক্ষার্থীদের প্রতিনিধি দল

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

মুক্তি পেলেন ৩০ বছর ২ মাস ১৯ দিন কারাভোগ করা লাখাইর কনু মিয়া

রাজশাহীতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

যবিপ্রবিতে স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০৮ জন নতুন শিক্ষানবিশ সদস্য নিয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির যাত্রা

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাবি কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।