বুধবার, 30 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

মো সাইফুল ইসলাম
মো সাইফুল ইসলাম
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ - ৭:২৯ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ক্লাব নিউট্রেশন ক্লাব পিএসটিইউ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহরিয়ার হাসান আশিক ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন মারুফুর রহমান সিয়াম।

২৯ অক্টোবর, মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন নিউট্রেশন ও ফুড সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. দিলরুবা ইয়াসমিন ঝর্ণা।

এছাড়াও উপদেষ্টা হিসেবে আছেন নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের প্রফেসর মো. নাজমুল হাসান, সহকারী অধ্যাপক সুজন কান্তি মালি, সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান, সহকারী অধ্যাপক মো. নাজমুল ইসলাম ও সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল নোমান। পরামর্শদাতা হিসেবে আছেন ফুড মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক মো. সাজেদুল ইসলাম।

মডারেটর হিসেবে আছেন মো. ফজলে রাব্বি, মোহাম্মদ তাজরিয়ান আবিদ ,মো. খালেদুজ্জামান ও রিয়াজ- উল ইসলাম। 

কমিটিতে অন্যান্য যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন সহ সভাপতি মো. সাদাত জামান বিধান, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত মেহজাবিন, তাসফিয়া তাহসিন বুশরা ও ফাইয়াজ মোর্শেদ খান, অর্থ সম্পাদক মো. আজমীর হোসেন খান, উপ অর্থ সম্পাদক মাহমুদুল হোসাইন, কার্য সম্পাদক নাহিদুদ জামান আরাফ, উপ কার্য সম্পাদক জান্নাতুন নাঈম, হিউম্যান রিসোর্স ম্যানেজার ওয়াজিহাতুন নেসা চোধুরী, ডেপুটি হিউম্যান রিসোর্স ম্যানেজার মো. ফজলে রাব্বি ও আব্দুল্লাহ আল নাহিদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শান্ত ও শাহরিয়ার কবির, মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক মো. রেদওয়ান উল্লাহ, উপ মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক মো. রাকিবুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য তোহাফা দিনা, মুসতারিন স্নিগ্ধা, মো. জয় ভাঙ্গী ও সানজারাহ তামিম।

সর্বশেষ - বিশেষ সংবাদ