সোমবার, 24 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ২৪ মার্চ ২০২৫ - ১০:১৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মইদাম কলেজ মোড়ে বিজিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল ২৩ মার্চ রাত ১১টার দিকে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে আনুমানিক ২ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা এবং একটি ডিসকভার মোটরসাইকেলসহ সামিউল ইসলাম (৩২) নামে একজনকে আটক করা হয়। তিনি ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ খয়বর আলীর ছেলে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত সামিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বিজিবির এক কর্মকর্তা জানান, “মাদক নির্মূলের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়রা বিজিবির এই অভিযানের প্রশংসা করেছেন এবং এলাকায় মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “Ratio et Oratio” শীর্ষক বিশেষ মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাবিতে প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা ফের গ্রেপ্তার

ছাত্র অধিকার পরিষদ হাবিপ্রবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

পাবিপ্রবিতে স্পোর্টস ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

তিন শিক্ষার্থীর অজান্তে বৈষম্যবিরোধী কমিটিতে পদ, নাম দেয়া নিয়ে ধোঁয়াশা!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম

ইরানের আকাশ আমাদের দখলে: দাবি ট্রাম্পের