মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অসাধারণ সাফল্য

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ৬:০৫ অপরাহ্ন

জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে কুড়িগ্রামের নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিভিন্ন প্রকল্প উপস্থাপনার মাধ্যমে তারা ২য় স্থান অধিকার করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কামরুল ইসলাম। তাদের কাছ থেকেই শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করেন।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মো: আলমগীর হোসেন জানান, “স্বল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অসাধারণ ফলাফল অর্জন করেছে। এটি তাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। আমি আশা করি, ভবিষ্যতে তারা প্রতিটি স্তরে আরও ভালো করবে।”

এই সাফল্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াবে এবং শিক্ষকদের নেতৃত্বে ভবিষ্যতে আরও উন্নতির পথে এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বরগুনা জেলা মহিলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপির স্ত্রীর নামে ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পুলিশি অভিযানে আওয়ামী নেতা আটক: ফ্যাসিবাদ দমন অভিযান

রাবির ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি অ্যালামনাইর নেতৃত্বে বরকতুল্লা-মোস্তাফিজুর

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও মল্টেন কর্পোরেশনের মধ্যে তিন বছরের চুক্তি স্বাক্ষর

রাবিতে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ

আট দফা দাবিতে শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্স – আপ পাবিপ্রবি

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার

বাকৃবিতে অনলাইনে চাকরির আবেদন শুরু, বাড়বে স্বচ্ছতা

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত