মঙ্গলবার, 6 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা সহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলা

প্রতিবেদক
Nitai Roy
মঙ্গলবার, ৬ মে ২০২৫ - ৩:৩৪ অপরাহ্ন

ত্রিশালে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও বাঁধাদানে ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তা সহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৩০ নেতা-কর্মীর নামে  আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

 

রবিবার(০৪ মে) ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্রুত বিচার ট্রাইবুনালে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী /২০১৪ এর ৪/৫ ধারায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ও বাংলা বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. আশিকুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। একই দিন সন্ধ্যায় বিচারক মোছা. নাসিমা খাতুন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) কে তদন্তের নির্দেশ দেয়। 

 

এতে নিষিদ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি  জাকিবুল হাসান রনি(আসামী নং-০১), সাবেক সহ- সভাপতি মাহমুদুল আহসান লিমন (আসামী নং-০২), সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব (আসামী নং-০৩), বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জোবায়ের হোসেন (আসামী নং-০৪), বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম(আসামী নং-০৫), সাবেক রেজিস্ট্রার ড.মো. হুমায়ুন কবির(আসামী নং-০৬), নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাব্বির আহমেদ(আসামী নং-০৭),সাবেক সভাপতি ইব্রাহিম খলিল শান্ত (আসামী নং-০৮), সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রানা 

(আসামী নং-০৯), সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবু (আসামী নং-১০), নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস (আসামী নং-১৩),সাধারণ সম্পাদক  রিয়েল সরকার(আসামী নং-১৪), সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ(আসামী নং-২০),

সংগীত বিভাগের অধ্যাপক ড. মুশাররাত শবনম  

(আসামী নং-১০০),নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক  হীরক মুশফিক (আসামী নং-১০১),নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড.  সেলিম আল মামুন (আসামী নং-১০৩),বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন উজ্জ্বল কুমার প্রধান(আসামী নং-১০৪), সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন .ড. মো. নজরুল ইসলাম (আসামী নং-১০৫),সাবেক প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি (আসামী নং-১০৬), শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম (আসামী নং-১০৭), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম(আসামী নং-১০৮),মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা (আসামী নং-১১০), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোল্লা আমিনুল(আসামী নং-১১১),ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম (আসামী নং-১১২),চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার(আসামী-১১৩),নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল মোল্লা (আসামী নং-১১৪), সহকারী রেজিস্ট্রার আবু বক্কর ছিদ্দিক( আসামী নং- ১২৪, সেকশন অফিসার জাহনারা নেওয়াজ স্মৃতি( আসামী নং-১২৮), নিষিদ্ধ  ছাত্রলীগ নেতা আবু নাঈম আব্দুল্লাহ ওরফে যাযাবর নাঈম(আসামী নং-৮৫),নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ( আসামী নং-৬৮) সহ ১৩০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে। 

 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিগত জুলাই-আগষ্টের সরকার পতনের আন্দোলন দমনে গত বছরের ৩ আগষ্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করেন ছাত্রলীগ ও আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তারা। ওই সমাবেশে তারা শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দেন। এর পরদিন গত বছরের ৪ আগষ্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতিকালে আন্দোলনকারীদের ওপর আসামীদের পরস্পর যোগসাজসে সশস্ত্র হামলা চালিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ। এতে কমপক্ষে ১২ জন শিক্ষার্থী আহত হয়। এ সময় আসামীরা বেশ কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

পোরশায় ভি জি এফ কার্ড ধারীদের মাঝে চাউল বিতরণ

কোরবানির হাটে গরু সুস্থ না কৃত্রিম মোটা তা চেনার উপায় জানুন

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

সড়ক দুর্ঘটনায় নিভে গেলো ডিআইইউ শিক্ষার্থী তামান্নার জীবন

শিক্ষাঙ্গনে অস্ত্রের রাজনীতি: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জুবায়েরের

জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ বরণ-১৪৩২।

শীতের প্রকোপ: কুড়িগ্রামে অসহায় কৃষক সমাজ

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ