বুধবার, 16 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রথম ধাপের ভর্তি শেষে বুটেক্সে ৫১ শতাংশ আসন ফাঁকা

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ - ৮:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে মোট আসনের প্রায় ৫১ শতাংশই ফাঁকা রয়েছে। ভর্তি হয়েছেন মাত্র ৪৯ শতাংশ শিক্ষার্থী।

বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। গত ১৬ মার্চ প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বুটেক্সের ১০টি বিভাগের অধীনে মোট ৬৩০টি আসনের বিপরীতে মেধাক্রম ১ থেকে ৬৪০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটার প্রার্থীদের ভর্তির জন্য আহ্বান জানানো হয়। তবে ভর্তি কার্যক্রমের প্রথম দিনে ভর্তি হয়েছেন ৩০৭ জন শিক্ষার্থী।

ফলে এখনও ৩২৩টি আসন শূন্য রয়েছে। পরবর্তী ধাপের ভর্তি কার্যক্রম আগামী ৩০ এপ্রিল (বুধবার) অনুষ্ঠিত হবে। সে দিন সকাল ৮টা থেকে মেধাক্রম ৬৪১ থেকে ৯৬৩ পর্যন্ত শিক্ষার্থীদের এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে বেলা ১১টা থেকে মেধাক্রম ৯৬৪ থেকে ১৩৫০ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হবে।

ভর্তির সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপাচার্য বলেন, “আমাদের প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থীরা আজ ভর্তি সম্পন্ন করেছে। খুব শিগগিরই আমরা দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করব। এ বছর ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন যে কৌশল নিয়েছিল, তারই ফল আমরা দেখতে পাচ্ছি।” উল্লেখ্য, চলতি বছরের বুটেক্স ভর্তি পরীক্ষা ৭ মার্চ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন মোট ১২,৮০০ জন শিক্ষার্থী।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলো বাকৃবির শিক্ষার্থীরা

মৎস্য অধিদপ্তরের নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

পাবিপ্রবির শিখা অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীজীর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

রাবিতে প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও সেলিম প্রধান ওরফে ডন সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নড়াইলে ৪ দিনব্যাপী শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের ঐতিহ্যবাহী মেলা

রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা

পোরশায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ভাই ও বোন নিহত

ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের নারী নির্যাতন প্রতিরোধের মিছিলে হামলা

যবিপ্রবির আইপিই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা