বৃহস্পতিবার, 19 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিলেটে সীমান্তের ওপারে ঝুলে রইল বাংলাদেশির লাশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ - ৮:৫৫ অপরাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে ৯ ঘণ্টার বেশি সময় ধরে একটি গাছে ঝুলে ছিল এক বাংলাদেশির লাশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত লাশটি ঝুলে থাকলেও উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো সাড়া দেয়নি।

মৃত যুবকের নাম জাকারিয়া আহমদ (২৩)। তিনি সিলেটের উত্তর রণিখাই ইউনিয়নের লামারগ্রাম কামালবস্তির আলা উদ্দিনের ছেলে। পেশায় শ্রমিক জাকারিয়া সম্প্রতি বিয়ে করেন। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বেলা ১১টার দিকে সীমান্তসংলগ্ন ১২৫৭ নম্বর পিলারের কাছে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এলাকাবাসী জানান, বিএসএফকে জানালেও তারা দীর্ঘসময় ধরে কোনো সাড়া দেয়নি। ফলে মরদেহ গাছ থেকে নামিয়ে আনা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য দিলোয়ার হোসেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে যেহেতু ঘটনাস্থল ভারতের ভেতরে, তাই লাশ ফেরত আনার বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তা প্রয়োজন।

৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, বিএসএফকে অবহিত করা হয়েছে এবং ভারতীয় পুলিশ ঘটনাটি দেখছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত মরদেহ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ববির নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে শিক্ষার্থীদের বাধা-বিক্ষোভ

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় জামাত আমিরের শোক

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার শহীদ বিশালের বাড়ি পরিদর্শন

বরগুনা জেলা আওয়ামী লীগ এর সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার

পবিপ্রবিতে ৫ম প্রাণি কল্যাণ কর্মশালা অনুষ্ঠিত

রূপগঞ্জে যুবদল নেতার অভিনব কায়দায় চাঁদাবাজি   

পোরশায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ভাই ও বোন নিহত

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নড়াইলে পুলিশের অভিযানে দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ১৫তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন